একাত্তরের মহান মুক্তিযুদ্ধের প্রতি সমর্থন জানানোর পাশাপাশি স্বাধীনতাকামী মানুষের জন্য ত্রাণের দাবি পাকিস্তানের একটি বিমান ছিনতাই করে বাংলাদেশের অকৃত্রিম বন্ধুতে পরিণত ফ্রান্সের যুবক জ্যাঁ কুয়ে। সেসময় তার বয়স ছিলো ২৮।
মুক্তিযুদ্ধে নিরস্ত্র বাঙ্গালীদের সাহায্য করার লক্ষে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর প্যারিসের অর্লি বিমানবন্দরে পাকিস্তানের একটি বিমান ছিনতাই করেন তিনি। তার দাবি অনুযায়ী ভারতে অবস্থান নেয়া এক কোটি বাঙ্গালী শরণার্থীর জন্য পৌঁছে দেয়া হয় ২০ টন ত্রাণ সামগ্রী।
কিন্তু, বিমান ছিনতাইয়ের অপরাধে গ্রেপ্তারের পর পাঁচ বছরের কারাদণ্ড বরণ করতে হয় কুয়েকে। সেই ঘটনা নিয়ে এবার তৈরি হচ্ছে চলচ্চিত্র।
১৯৭১ সাল। নিরস্ত্র বাঙ্গালির ওপর পাকিস্তানী সেনাদের বর্বর গণহত্যা ও ভারতে আশ্রয় নেওয়া শরণার্থীদের দুর্দশার খবরগুলো ঠাই পায় বিশ্ব গণমাধ্যমে।
সেই খবর প্রাণ ছুঁয়ে যায় ২৮ বছর বয়সী ফরাসি তরুণ জ্যাঁ কুয়ের হ্রদয়। বাঙ্গালীর যুদ্ধে সাহায্য করার উপায় খুঁজতে শুরু করেন তিনি।
১৯৭১ সালের ১৩ ডিসেম্বর প্যারিসের অর্লি বিমানবন্দরের রানওয়েতে অপেক্ষমাণ পাকিস্তানের পতাকাবাহী একটি বিমান ছিনতাই করেন তিনি। একটি রিভলভার ও হাতে থাকা একটি বাক্সকে বোমা দাবি করে বিমানের ক্রু ও যাত্রীদের জিম্মি করেন কুয়ে।

এ সময় তিনি জানান, পূর্ব পাকিস্তানের স্বাধীনতাকামী মানুষের জন্যে ২০ টন ওষুধ ওই বিমানে তুলে দিতে হবে, তাহলেই কেবল মুক্তি পাবে বিমানের সব যাত্রী। কারণ, পূর্ব পাকিস্তানের যুদ্ধাহত মানুষদের বাঁচাতে চিকিৎসা সেবা প্রয়োজন।
পরে তার দাবি মেনে ভারতে পৌঁছানো হয় ২০ টন ত্রাণ সামগ্রী। ধরা পড়ার পরে পাঁচ বছরের জেল হয় তার। সে সময় ফ্রান্সের অনেক বড়ো বড়ো আইনজীবী তাঁর পক্ষে লড়েছেন। দুই বছর জেল খাটার পর মুক্তি পেলেও কোনদিন বাংলাদেশে আসেননি জ্যাঁ কুয়ে।
সে ঐতিহাসিক ঘটনা অবলম্বনে ‘ভুবন মাঝি’ খ্যাত ফাখরুল আরেফিন খান নির্মাণ করতে যাচ্ছেন ‘জেকে ১৯৭১’। এটি তার তৃতীয় নির্মাণ।
ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করবেন কলকাতার ফেলুদাখ্যাত অভিনেতা সব্যসাচী চক্রবর্তী ও জুলফিকার অভিনেতা শুভ্র সৌরভ দাশ। সব্যসাচীকে দেখা যাবে পাকিস্তান বিমানবাহিনীর একজন পাইলট হিসেবে এবং সৌরভকে জ্যাঁ কুয়ের চরিত্রে।
আরেফিন খান বলেন, প্যারিসের আর্লি বিমানবন্দরে বাংলাদেশের জন্য জ্যাঁ কুয়ে পাকিস্তানের পিআইএ-৭১১ বিমানটি যাত্রীসহ ছিনতাই করেছিলেন। সেদিন কুয়ে কেমন করে কোন ভাবনা থেকে বিমানটি ছিনতাই করলেন। কী ঘটেছিল বিমানের ভেতরে। পুরো বিষয়টি আমরা পর্দায় তুলে আনতে চাই’।
একাত্তর/এসজে
