পাল্কিতে ক্যাটরিনা, সাদা ঘোড়ায় চেপে এলেন ভিকি

আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১০:০১ পিএম

শেষ পর্যন্ত গাঁটছড়া বাঁধলেন ভিকি কৌশল এবং ক্যাটরিনা কইফ। মিডিয়া থেকে অনেকটাই গোপন ছিল বিয়ের সকল আয়োজন। কিন্তু তারপরও জনসমক্ষে এসেছে বিয়ের একাধিক ছবি ও ভিডিও। রাজস্থানের বিলাসবহুল হোটেলের বারান্দায় দাঁড়িয়ে থাকা নবদম্পতির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। 

কাচের কাজ করা পাল্কিতে চড়ে বিয়ের মণ্ডপে এসেন ক্যাটরিনা। ফুল দিয়ে সাজানো হয়েছিল কনের পাল্কি। আর সাদা ঘোড়ায় চেপে আসেন ভিকি। এভাবেই শুধু হয় বিয়ের অনুষ্ঠান। হলুদ, কমলা, গোলাপি পর্দা ঘেরা মণ্ডপে সাতপাকে বাঁধা পড়েন তারা।

সব্যসাচী মুখোপাধ্যায়ের ডিজাইন করা লাল লেহঙ্গায় দেখা যায় ক্যাটরিনাকে। আর ঘিয়ে রঙের শেরওয়ানির সাথে পাগড়ি পড়েন ভিকি। বিয়ের পর বাজির আলোয় আলোকিত হয়ে উঠে রাজস্থানের বিলাসবহুল সিক্স সেন্সেস ফোর্ট বারওয়ারায়। খবর দ্যা এক্সপ্রেস, আনন্দবাজার। 

বিয়েতে চার লাখ রুপির কেকের সঙ্গে ছিল মেওয়া কচুরি, গোঁদ পাক, ডাল বরফি, গুজরাতি বাখলয়া, কাজু পান, চকো বাইটের মতো একাধিক মিষ্টি। কবাব, মাছের থালি থেকে রাজস্থানি ডাল বাটি চুরমা, ১৫ রকমের ডাল ছাড়াও বিদেশ থেকে এসেছিল ফল-সবজিও।


একাত্তর/আরবিএস  

উৎসবের মৌসুমে আবারও সরগরম বলিউড! এক গহনা ব্র্যান্ডের রাখিবন্ধনের বিজ্ঞাপনে কৃতি স্যাননের পোশাক নিয়ে তৈরি বিতর্ক এখন তুঙ্গে। কৃতিকে নিশানা করে বিজেপি সংসদ সদস্য তথা অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত...
বলিউডের ‘কমেডি কিং’ গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার তিক্ত বৈবাহিক জীবন এবং ডিভোর্স ট্র্যাজেডি নিয়ে এখন উত্তাল বলিপাড়া! ঘটনার পরিনতিতে প্রতিদিনই নতুন মোড়। এবার এই পারিবারিক ড্রামা নিয়ে  মুখ...
'কেজিএফ' খ্যাত কন্নড় সুপারস্টার ইয়শের পরবর্তী অ্যাকশন থ্রিলার 'টক্সিক' প্রেক্ষাগৃহে মুক্তির আগেই বক্স অফিসে তান্ডব চালাতে শুরু করেছে! অ্যাডভান্স বুকিং বা অগ্রিম টিকিট বিক্রি শুরু হতেই দর্শকদের মাঝে...
প্রায় ২৫ বছর আগে, ২০০১ সালে 'রহনা হ্যায় তেরে দিল মে' সিনেমা দিয়ে বলিউডে পা রাখা মিষ্টি হাসির দিয়া মির্জা এবার তাঁর অভিনয় জীবনের এক চাঞ্চল্যকর অধ্যায় নিয়ে মুখ খুললেন। সম্প্রতি জুম স্পটলাইট সেশনসে...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর