রাজধানীতে ২৫ বাস কোম্পানির রুট পারমিট বাতিলের সুপারিশ

আপডেট : ১০ ডিসেম্বর ২০২১, ০৪:১৯ পিএম

অতিরিক্ত ভাড়া আদায় করায় রাজধানী ঢাকার ২৫টি কোম্পানির বাসের রুট পারমিট বাতিলের সুপারিশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। পাশাপাশি এসব কোম্পানির বাসের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেও ঢাকা মেট্রো আঞ্চলিক পরিবহন কমিটির কাছে সুপারিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিআরটিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সারওয়ার আলম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাহী ম্যাজিস্ট্রেটদের প্রতিবেদনের ভিত্তিতে অতিরিক্ত ভাড়া আদায়ের একই অপরাধ বারবার করায় ২৫টি বাস কোম্পানির তালিকা করা হয়েছে।

কোম্পানিগুলো হলো: বসুমতি, রাইদা, পরীস্থান, এমএম লাভলী, অনাবিল, আলিফ, লাব্বাইক, তুরাগ, বলাকা, স্বাধীন, প্রজাপতি, রজনীগন্ধা, শিকড়, আকাশ, আজমেরী, মনজিল, প্রভাতি-বনশ্রী, আসমানী, প্রচেষ্টা, ভিক্টর, মিডলাইন, ডি-লিংক, রাজধানী, গুলিস্তান-গাজীপুর পরিবহন ও ভিআইপি পরিবহন।

এসব কোম্পানির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ইতিমধ্যে ওই তালিকা ঢাকা মেট্রো আরটিসিতে পাঠানো হয়েছে। গাড়ির নম্বর, অপরাধ সংঘটনের তারিখ ও জরিমানার তথ্য উল্লেখ করে রুট পারমিট বাতিলসহ আইনগত ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে তালিকাতে।

ডিজেলের দাম ২৩ শতাংশ বাড়ানোর পর সরকার পরিবহন মালিকদের চাপে বাসের ভাড়াও ২৭ শতাংশ বাড়ানো হয়। কিন্তু ঢাকার বিভিন্ন রুটে চলাচলকারী বাসে নির্ধারিত ভাড়ার বেশি নেওয়ার অভিযোগ আসতে থাকে। পরে মাঠে নামেন ভ্রাম্যমাণ আদালত।

আরও পড়ুন: কাটাখালীর মেয়র আব্বাস সাময়িক বরখাস্ত

বিআরটিএ জানায়, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে গত ৮ অক্টোবর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ঢাকা মহানগরে এক হাজার ৪০৮টি বাসকে ৫৭ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এরমধ্যে ৮০টি বাস সিএনজিচালিত এবং এক হাজার ৩২৮টি বাস ডিজেলচালিত। রুট পারমিট না থাকা, জরিমানা অনাদায়সহ বিভিন্ন অপরাধে ৫৬টি বাসকে ডাম্পিংয়ে পাঠানো হয়।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চট্টগ্রামে অবস্থানরত বিদেশি নাগরিকদের একটি পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। 
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার।
গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলায় সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর