নিরাপদ সড়ক দিবস উপলক্ষে তেজগাঁওয়ে পেশাদার চালকদের স্বাস্থ্য পরীক্ষা

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ পিএম

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে পেশাদার মোটরযান চালকদের সুস্বাস্থ্য নিশ্চিতকরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে রাজধানী ঢাকার তেজগাঁওয়ে দিনব্যাপী বিশেষ স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়েছে।

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সোমবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে তেজগাঁওয়ের বিআরটিসি ট্রেনিং সেন্টারে এই কার্যক্রম পরিচালনা করা হয়।

বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-০২ (পূর্বাচল)-এর উদ্যোগে এবং সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশ (সিআইপিআরবি)-এর সার্বিক সহযোগিতায় এ উদ্যোগ নেওয়া হয়।

কার্যক্রমের আওতায় শত শত পেশাদার মোটরযান চালকের বিনামূল্যে ডায়াবেটিস, দৃষ্টিশক্তি এবং উচ্চ রক্তচাপ পরীক্ষা করা হয়। একই সঙ্গে চালকদের সুস্বাস্থ্য বজায় রাখা, নিয়মিত শারীরিক সক্ষমতা পরীক্ষা করা এবং নিরাপদে যানবাহন চালানোর বিষয়ে চিকিৎসকদের পক্ষ থেকে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, একজন সুস্থ, সচেতন ও দক্ষ চালকই কেবল নিরাপদ সড়ক নিশ্চিতকরণে প্রধান ভূমিকা রাখতে পারেন। চালকদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ঘাটতি অনেক সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। তাই চালকদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আয়োজন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চালকদের প্রতি ট্রাফিক আইন মেনে চলা এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধে দায়িত্বশীল ভূমিকা পালনের জোর আহ্বান জানান।

একাত্তর/এসি
বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) মিরপুর কার্যালয়ে অভিযান চালিয়ে সেবাগ্রহীতাদের অর্থ নেয়া, হয়রানি ও হেনস্তা করার অভিযোগে ৬ দালালকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।মঙ্গলবার মিরপুর বিআরটিএ...
এডিটরস গিল্ডের গোলটেবিল বৈঠক
ঝাড়ফুঁক আর প্রতিশ্রুতির প্রাসাদ দিয়ে সড়কের নৈরাজ্য দূর করা সম্ভব নয় বলে মনে করছেন পরিবহন বিশ্লেষকরা। তারা বলছেন, সড়কের বিশৃঙ্খলার দায় সবার। শনিবার, রাজধানীর বনানীর ঢাকা গ্যালারিতে এডিটরস গিল্ড...
গণপরিবহনে নতুন ভাড়া নিশ্চিত করতে অভিযান চালিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রী হয়রানিসহ নানা অভিযোগে একাধিক গণপরিবহনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ...
পদ্মা বহুমুখী সেতু দিয়ে রুট পারমিট এবং  ফিটনেস ছাড়া কোন গাড়ি বা বাস চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন বিআরটিএ চেয়ারম্যান। এতে সায় দিয়েছে বাস মালিকরাও। তারা জানিয়েছেন, পদ্মা সেতুর উপর নিয়ে...
এক বছরের বেশি সময় ধরে স্থবির থাকার পর তারকা ক্রিকেটার ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের কর ফাঁকি ও সম্পদ গোপনের অনুসন্ধান আবার শুরু হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর...
আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় উপদেষ্টা হিসেবে আগামী দুই বছরের জন্য মনোনীত হয়েছেন ফিনিক্স সিনার্জি লিমিটেডের চেয়ারম্যান এইচ. ই. তুহিন রেজা।
রপ্তানির শর্তে শুল্কমুক্ত সুবিধায় আনা কাঁচামাল বা কাপড় কারখানা গুদাম থেকে অবৈধভাবে খোলা বাজারে বিক্রি এবং মূসক ফাঁকি দেওয়ার অভিযোগে দুটি পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড়ো ধরনের অনিয়ম...
ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে চলমান শ্রমিক অসন্তোষ, সংঘর্ষ ও নৈরাজ্যের মধ্যেই পোশাক শ্রমিকদের দ্রুত কাজে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন সদ্য গঠিত মজুরি বোর্ডের শ্রমিক প্রতিনিধি ও বাংলাদেশ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর