লাবিবা-লামিসাকে আলাদা করতে অস্ত্রোপচার শুরু

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০১:৫৪ পিএম

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নীলফামারীর জলঢাকা উপজেলার যদুনাথপুর গ্রামের জোড়া শিশু লাবিবা-লামিসাকে আলাদা করার জন্য অস্ত্রোপচার শুরু করেছেন চিকিৎসকরা।

লাবিবা-লামিসা ওই গ্রামের লাল মিয়া-মনুফা আক্তারের দম্পতির সন্তান।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন হাসপাতালে ভারপ্রাপ্ত উপ-পরিচালক আশরাফুল আলম

তিনি জানান, ঢাকা মেডিক্যাল হাসপাতালে শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আশরাফ -উল হক কাজল নেতৃত্বে হাসপাতালে জরুরি বিভাগের তৃতীয় তলায় ১০ নম্বর নিউরোসার্জারি ওটিতে সকাল আটটার কিছু আগে জোড়া শিশু দুটিকে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অস্ত্রোপচার চলছে। তাদের বয়স দুই বছর আট মাস।

এ বিষয়ে শিশু পেডিয়াট্রিক সার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. আশরাফ-উল হক কাজল আরো বলেন, এই জোড়া শিশুদের অস্ত্রোপচারে আমরা খুবই আশাবাদী।

পেডিয়াট্রিক সার্জারি ছাড়াও হাসপাতালে মোট আটটি বিভাগের সিনিয়র চিকিৎসকদের নিয়ে অস্ত্রোপচার শুরু করেছেন। অন্যান্য বিভাগগুলো হল এই জোড়া শিশুর অস্ত্রোপচারে পেডিয়াট্রিক সার্জারি ছাড়াও নিউরো সার্জারি, প্লাস্টিক সার্জারি, রেডিওলোজি, ইউরোলোজি, অর্থোপেডিকস, সার্জারিও অ্যানেসেলোজির চিকিৎসকরা।

জোড়া শিশুর মা তাদের সফল অস্ত্রপচারের জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।


একাত্তর/এআর

সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর