মিস ইউনিভার্সের খেতাব জিতলেন ভারতের হারনাজ

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ০৭:৪০ পিএম

বিশ্ব সেরা সুন্দরী নারীর খেতাব জয়ে ভারতীয়দের দাপট এতোটুকুও কমেনি। গোটা বিশ্বের প্রায় ৮০ জন তাবড় সুন্দরীকে হারিয়ে মিস ইউনিভার্সের খেতাব জয় করেছেন ভারতের মেয়ে হারনাজ সান্ধু। প্রায় ২১ বছর পর আবারও এই জিতলেন কোনো ভারতীয়।

এবার ইসরাইলে বসেছিলো মিস ইউনিভার্সের আসর। সেখানের ইলাত ইউনিভার্স ডোমে বর্ণাঢ্য আয়োজনে হারনাজ সান্ধুকে মিস ইউনিভার্স-২০২১ ঘোষণা করা হয়। ২১ বছর বয়সী হারনাজ মিস প্যারাগুয়ে ও মিস সাউথ আফ্রিকাকে পেছনে ফেলে এই মুকুট জেতেন।

৭৯ প্রতিযোগীকে পেছনে ফেলে খেতাব জয় করা হারনাজ সান্ধুকে মিস ইউনিভার্সের মুকুট মাথায় পরিয়ে দেন মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। ২০০০ সালে লারা দত্ত এই খেতাব জেতার ২১ বছর পরে আবার মিস ইউনিভার্সের শিরোপা ভারতে ফিরিয়ে আনলেন হারনাজ সান্ধু।

চণ্ডীগড়ের মেয়ে হারনাজ। সেখানেই স্কুল ও কলেজের পড়াশোনা। সবে কিছু দিন হয়েছে ফ্যাশন দুনিয়ায় পা রেখেছেন ২১ বছরের তন্বী ৷ আর অল্প দিনেই পকেটে পুরে নিয়েছেন একের পর সুন্দরী প্রতিযোগিতার পুরস্কার।

image


প্রথম বড় পরিসরে নজর কাড়েন ২০১৭ সালে। জিতে নেন টাইমস ফ্রেশ ফেস মিস চণ্ডীগড়ের খেতাব। পরের বছর জিতে নেন মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়া। আর, ২০১৯ সালে ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাব-এর শিরোপাও যায় তাঁর মাথায়।

তবে তাঁকে হোঁচট খেতে হয় ফেমিনা মিস ইন্ডিয়ার ফাইনালে। ১১ জনের পেছনে অবস্থান হয় পাঞ্জাবের সুন্দরীর। তবে তাতে দমে যাননি তিনি। মডেলিংয়ের পাশাপাশি অভিনয় জগতেও পা রাখেন তিনি। একই সঙ্গে চলে পড়াশোনাও।

image


দুই বছর পর, এবারের ফেমিনা মিস ইন্ডিয়ায় অংশ নিয়ে বাজিমাত করেন হারনাজ। মিস ইন্ডিয়া ইউনিভার্সের খেতাব জিতে নিয়ে তিনি শামিল হন ৭০তম মিস ইউনিভার্সের আসরে। একে একে অন্যান্য দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে জয় করেন সেরার মুকুটু।

মিস ইউনিভার্স হারনাজ তার মাকে জীবনের সবচেয়ে বড় অনুপ্ররেণা হিসাবে দেখে আসছেন। এছাড়াও ভারতীয় অভিনেত্রী ও সাবেক মিস ওয়ার্ল্ড প্রিয়াঙ্কা চোপড়া এবং অভিনেতা শাহরুখ খান তার আরো দুই আদর্শ। হারনাজের মা পেশায় এক চিকিৎসক। 

image


মিস ইউনিভার্সের মুকুট জয়ের প্রতিক্রিয়ায় হারনাজ বলেন, বিশ্বাস অদৃশ্য। কিন্তু অনুভব করা যায়। আজ আমার ভেতরে সেই অনুভূতি হচ্ছে। তাই আমি বিশ্বাস করি আমার পরিবার এবং আপনাদের আশীর্বাদ আমাকে এই অর্জন এনে দিয়েছে। আমি সবার কাছে কৃতজ্ঞ।

হারনাজ সান্ধু একজন প্রকৃতিপ্রেমী। বিশ্বের জলবায়ু পরিবর্তন এবং প্রকৃতি সংরক্ষণ নিয়ে তার মন্তব্য মিস ইউনিভার্সের প্যানেল লিস্টকে মুগ্ধ করেছিল। গ্লোবাল ওয়ার্মিং এবং জলবায়ু পরিবর্তন নিয়েও কাজ করতে চান তিনি।

image





একাত্তর/ এনএ
থাইল্যান্ডে চলমান ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। ২১ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে ‘মিস ইউনিভার্স ২০২৫’-এর মুকুট।
থাইল্যান্ডে অনুষ্ঠিত ৭৪তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তানজিয়া জামান মিথিলা। এই প্রতিযোগিতার মূল পর্ব যতটা গুরুত্বপূর্ণ, অনলাইন ভোটিংও ঠিক ততটাই গুরুত্বপূর্ণ।
মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ মুকুট জিতলেন গুজরাটের সুন্দরী রিয়াহ সিংহ। রোববার রাজস্থানের জয়পুরে মিস ইউনিভার্স ইন্ডিয়া-২০২৪ এর ফাইনালের আসর বসে।
চলতি বছরের মিস ইউনিভার্স  আসরের উজ্জ্বল হয়ে ইতিহাসের পাতায়। কারণ অত্যন্ত রক্ষণশীল দেশ সৌদি আরব থেকে এই প্রথমবার কোনও সুন্দরীকে দেখা যাবে বিশ্বসুন্দরীদের মঞ্চে। বোরখা- আবায়ার বদলে বিকিনিতে র‌্যাম্পে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর