বগুড়ায় প্লাস্টিক কারখানায় আগুন, পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৭:৪১ পিএম

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। কারখানা থেকে এখন পর্যন্ত পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে সান্তাহার হবির মোড় এলাকার বিআরআইএস নামের ওই কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নওগাঁ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক এ কে এম মুরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে আদমদীঘি, নওগাঁ রানীনগর, আত্রাইসহ বিভিন্ন স্থানের ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। 

স্থানীয়রা সূত্রে জানা গেছে, ওই প্লাস্টিক কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রী তৈরি হতো। সকাল থেকে সেখানে কাজ করছিলেন শ্রমিকেরা। হঠাৎ করেই কারখানায় আগুনের সূত্রপাত হলে শ্রমিকরা সেখান থেকে বেরিয়ে আসেন। নিহতদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা রয়েছে।  

ফায়ার সাভিসের কর্মকর্তারা জানিয়েছেন, অগ্নি নির্বাপক যন্ত্রের অব্যবস্থাপনার কারণে এ ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। তদন্তের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিষ্টের নেতৃত্বে একটি কমিটি গঠন করে দিয়েছেন জেলা প্রশাসক।

বগুড়া ফায়ার সার্ভিসের এডি আব্দুল মালেক বলেন, কারখানার ভেতর থেকে দগ্ধ হয়ে মারা যাওয়া পাঁচ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি।

image


আরও পড়ুন: অসুস্থতা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

এদিকে ওই কারখানার মালিক ও সান্তাহার পৌরসভার মেয়র তোফাজ্জল হোসেন ভুট্ট সাংবাদিকদের জানান, কিভাবে আগুনের সূত্রপাত তা বলতে পারছি না। সংবাদ পেয়ে কারখানায় আসি। কারখানায় ওয়ানটাইম প্লেট সামগ্রি তৈরী করা হতো। আমার ধারণা, প্রায় ৩০ কোটি টাকার ক্ষতি হয়েছে।

নওগাঁ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়, আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে কারণ ও ক্ষতির পরিমাণ বলা যাবে।


একাত্তর/আরবিএস 

ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
কক্সবাজারের উখিয়ায় টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিষ্ঠানটির মালিক তানভীর সুলতান মিয়াকে প্রধান আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় এখন পর্যন্ত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর