অসুস্থতা নিয়ে হাসপাতালে ওবায়দুল কাদের

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ০৪:৫৪ পিএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের অসুস্থ হয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক সায়েম খান।

এদিকে আওয়ামী লীগের দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেছেন, ওবায়দুল কাদের মৃদু শারীরিক অসুস্থতার কারণে ও নিয়মিত কিছু চেকআপের জন্য বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি হয়েছেন। দলের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর দোয়া কামনা করা হচ্ছে। বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে হাসপাতালে গিয়ে অহেতুক ভিড় না করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ সকল প্রকার দর্শনার্থীদের হাসপাতালে না যাওয়ার জন্য কঠোর পরামর্শ প্রদান করেছেন।

উল্লেখ্য এর আগে ২০১৯ সালের মার্চ মাসে  হার্ট অ্যাটাকের পর ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হয়েছিলেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে তার বাইপাস সার্জারি করা হয়। দীর্ঘ প্রায় দুই মাস সেখানে অবস্থান করে চিকিৎসা শেষে সুস্থ হয়ে মে মাসে দেশে ফেরেন ওবায়দুল কাদের।


একাত্তর/এআর

বিশ্ব হার্ট দিবস উপলক্ষে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল কার্ডিয়াক হাসপাতাল আয়োজন করেছে দিনব্যাপী “ফ্রি হার্ট ক্যাম্প”। 
মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান জিয়াউর রহমান ফাউন্ডেশনকে মানবসেবায় নিয়োজিত অসাধারণ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘মহান মুক্তিযুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন এবং ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ধর্ম-বর্ণ নির্বিশেষে দেশের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে সংগ্রাম করেছে। একইভাবে আগামী দিনে...
ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ-উচ্ছ্বাস আর ঢাকের বাদ্যে মুখরিত আবহাওয়ায় সারা দেশে উদযাপিত হতে যাচ্ছে ছয় দিনব্যাপী শারদীয় দুর্গাপূজার অতি পবিত্র তিথি ‘মহাঅষ্টমী’। মহাসপ্তমীর ভক্তিময় আয়োজন শেষে...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর