সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে বাস উল্টে দুই যাত্রী নিহত

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০৯:১৯ এএম

চট্টগ্রামে আকবর শাহ থানা এলাকায় সড়ক বিভাজকে ধাক্কা দিলে উল্টে যায় বাস। এতে বাসের দুই যাত্রী নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও একজন। 

বুধবার (১৫ ডিসেম্বর) রাতে আকবর শাহ এলাকার পাকা রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, শহর থেকে সীতাকুণ্ড যাওয়ার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেপরোয়া গতির কারণে বাসটি সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে যায়। এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই আবদুর রহিম (৩০) ও  অপর এক যাত্রী নিহত হয়েছেন। নিহত অপর যাত্রীর নাম-পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

আরও পড়ুন: কিশোরগঞ্জে তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে অভিযোগ

এছাড়া গুরুতর আহত হয়েছেন সন্তু বড়ুয়া নামে একজন। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর চালক ও তার সহকারী পালালেও বাসটি জব্দ করা হয়েছে বলেও জানান জহিরুল ইসলাম।


একাত্তর/জো 

পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
দেশের অধিকাংশ এলাকায় সার্বিক বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমলেও উপকূলীয় দুই বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে আগামী দুই দিন চট্টগ্রাম ও বরিশাল বিভাগে ভারী থেকে অতিভারী...
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর