মৌসুমের প্রথম তরি ভাসলো সেন্টমার্টিনের পথে

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৫ এএম

চলতি মৌসুমে প্রথমবারের মতো এক হাজার ১৭৫ জন পর্যটক নিয়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিনের উদ্দেশে তিনটি জাহাজ রওনা হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকাল সাতটা ১০ মিনিটে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার ছড়া বিডাব্লিউটিএ ঘাট থেকে কর্ণফুলী এক্সপ্রেস, সাড়ে সাতটায় বারো আউলিয়ে এবং আটটায় কেয়ারি ক্রুস অ্যান্ড ডাইন নামে তিনটি জাহাজ ছেড়ে গেছে।

জেলা প্রশাসক মো. আব্দুল মান্নান  জানান, পূর্ব প্রস্তুতি অনুযায়ী সেন্টমার্টিন যাত্রা করেছে পর্যটকবাহী জাহাজগুলো। পর্যটন মন্ত্রণালয়, পরিবেশ অধিদপ্তর, ট্যুরিস্ট পুলিশসহ সংশ্লিষ্ট প্রশাসনের সমন্বয়ে সরকারের নির্দেশনা মেনে পর্যটকরা যাচ্ছেন। যাত্রী সঙ্কটে কেয়ারি সিন্দাবাদ নামে একটি জাহাজ ছাড়েনি।

এর আগে সকালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা ঘাটে এসে উপস্থিত হন। এরপর ট্রাভেল পাস দেখিয়ে ওঠেন সেন্টমার্টিনগামী জাহাজে। ডিসেম্বর থেকে জানুয়ারি এই দুই মাস প্রতিদিন দুই হাজার পর্যটক সেন্টমার্টিন রাত যাপন করতে পারবেন। 

নভেম্বর থেকে সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচলের অনুমতি পেলেও রাত যাপনের নিষেধাজ্ঞা থাকায় যাত্রী সঙ্কটে জাহাজগুলো ছাড়তে পারেনি। 

একাত্তর/এসি
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
কক্সবাজার সমুদ্রসৈকতে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে গিয়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন।
কক্সবাজারের টেকনাফে আলাদা যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে একটি বিদেশি জি-৩ রাইফেল, পাঁচ হাজার পিস ইয়াবাসহ আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও দেশীয় মদ উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও পুলিশ।
কক্সবাজারের টেকনাফে মিয়ানমার থেকে নাফ নদী পেরিয়ে বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের পর বিপুল পরিমাণ ইয়াবাসহ মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে র‍্যাব-১৫। 
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর