ষষ্ঠ ধাপে ২১৯ ইউপিতে ভোটগ্রহণ ৩১ জানুয়ারি

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০৯:১৬ পিএম

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি)  নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, আগামী ৩১ জানুয়ারি ২১৯টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কমিশনের ৯২তম কমিশন বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় এ ঘোষণা দেওয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। 

পরে সভা শেষে ষষ্ঠ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন  নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। 

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ তিন জানুয়ারি ২০২২, প্রত্যাহারের শেষ তারিখ ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি ও ভোটগ্রহণ ৩১ জানুয়ারি।

ইসি সচিব বলেন, এবার ইউপি নির্বাচনে সবগুলোতে ভোটগ্রহণ করা হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)।

ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার বলেন, ধাপ হিসেবে এটাই শেষ। এরপর যে নির্বাচনগুলো হবে তা বিচ্ছিন্নভাবে হবে। এক্ষেত্রে যখন যে ইউপি নির্বাচনযোগ্য হবে, সে ইউপির তফসিল ঘোষণা করা হবে।

আরও পড়ুন: পাকিস্তানে বিস্ফোরণে নিহত অন্তত ১১, আহত ১৩

দেশে প্রায় সাড়ে চার হাজার ইউপির মধ্যে ইতিমধ্যে পাঁচটি ধাপের তফসিল ঘোষণা করা হয়েছে। যার মধ্যে তিনটি ধাপে ভোট সম্পন্ন হয়েছে। চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর ৮৪২টি এবং পঞ্চম ধাপে পাঁচ জানুয়ারি ৭০৭ ইউপিতে ভোট গ্রহণ হবে।


একাত্তর/এসি

বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত ফেলানী খাতুনের বাবা মো. নুরুল ইসলামকে ক্ষোভ প্রকাশ করে বলতে শোনা যায়, ‌‘আমরা এরকম সরকার চাই না, যে আমাদের পক্ষে কথা বলতে পারবে না।’
আজ থেকে জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ এর ক্যাম্পেইন শুরু হলো। রোববার (২ নভেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বার্তার মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর