ডেঙ্গুতে আরও সাত মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৭৩

আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পিএম

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু পরিস্থিতির মারাত্মক অবনতি ঘটছে। আশঙ্কাজনক হারে বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় সারা দেশে প্রাণঘাতী এই জ্বরে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৭৩ জন ডেঙ্গু রোগী। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৬৪ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক হালনাগাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিসংখ্যান তুলে ধরা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া সাতজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

২৪ ঘণ্টায় ভর্তি হওয়া নতুন রোগীদের বড় একটি অংশ ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরের। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১১ জন এবং উত্তর সিটি করপোরেশন এলাকায় ৭১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর বাইরে ঢাকার জেলাগুলোতে ৩২০ জন চিকিৎসা নিতে হাসপাতালে ভর্তি হন।

বিভাগভিত্তিক হিসাবে ঢাকার বাইরে সবচেয়ে করুণ অবস্থা বরিশালে, যেখানে নতুন করে রেকর্ড ২২৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ১৯৭, খুলনায় ১৫৫, রাজশাহীতে ১১১, ময়মনসিংহে ৪৫, রংপুরে ২৮ এবং সিলেটে ১০ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

মাসভিত্তিক হিসাব বিশ্লেষণ করলে দেখা যায়, বর্ষা পার হলেও ডেঙ্গুর প্রকোপ কমেনি। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে এবং মে মাসে একজনের মৃত্যু হলেও জুন থেকে পরিস্থিতি খারাপ হতে থাকে। জুনে ১৩, জুলাইয়ে ৩৬, আগস্টে ৪৩ এবং সেপ্টেম্বরে সর্বাধিক ১৪৮ জনের মৃত্যু হয়। চলতি অক্টোবর মাসের ২১ দিনেই এখন পর্যন্ত ১১২ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত দেশে মোট ১ লাখ ১৬ হাজার ৯৯০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে ১ লাখ ১০ হাজার ৬৫৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। পরিসংখ্যানে দেখা গেছে, আক্রান্তদের মধ্যে পুরুষ রোগী বেশি (৬২ শতাংশ) হলেও মৃতের সংখ্যায় এগিয়ে রয়েছেন নারীরা—মোট মৃত্যুর ৫৩ দশমিক ২ শতাংশই নারী। ডেঙ্গুর এই লাগামহীন দাপটে সাধারণ মানুষের মাঝে বাড়ছে আতঙ্ক।

একাত্তর/এআরএস
নিয়ন্ত্রণহীন ডেঙ্গু পরিস্থিতিতে দেশে ক্রমান্বয়ে প্রকট রূপ নিচ্ছে মশাবাহিত এই ডেঙ্গু জ্বর। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে নতুন করে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে রোগটিতে...
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সারা দেশে নতুন করে ১ হাজার ২১৭ জন রোগীর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে আক্রান্ত হয়ে আরও তিনজনের...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরজুড়ে নিশ্চিত হামে ১০৪ জন এবং হামের উপসর্গ নিয়ে ১...
দেশে ডেঙ্গু পরিস্থিতির ক্রমাগত অবনতি অব্যাহত রয়েছে। কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ডেঙ্গু জ্বরে আক্রান্ত ও মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে...
পাঁচ দিনের আনন্দময় আর জমকালো পূজা-অর্চনা, ধূপ-ধুনোর মিষ্টি সুবাস আর ভক্তদের আনন্দ-উচ্ছ্বাসের মধুর সমাপনী ঘটল। বিষাদের সুর আর গঙ্গার নীল জলরাশিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে ধরাধাম ছেড়ে কৈলাসে ফিরে...
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হুতিদের হামলাজনিত সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতির আশাব্যঞ্জক উন্নতি ঘটায় দীর্ঘ প্রতীক্ষার পর রাজধানী রিয়াদে পুনরায় ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় পতাকাবাহী...
পূজামণ্ডপ পাহারা দেওয়ার কথা, কিন্তু সেই নিরাপত্তাবেষ্টনী ছেড়ে হাতে মাইক তুলে নিয়ে গানের জলসায় মেতে উঠেছিলেন এক পুলিশ কর্মকর্তা! তবে সেই গানের সুরই শেষ পর্যন্ত তাঁর জন্য কাল হয়ে দাঁড়াল। অন ডিউটিতে...
জাপানের উত্তর-পূর্ব উপকূলে সুনামি যখন সবকিছু কেড়ে নিয়েছিলো, তখন সমুদ্রের বিশাল জলরাশি শুধু ঘরবাড়িই ভাসিয়ে নেয়নি, ভেঙে চুরমার করে দিয়েছিল বহু ভালোবাসার গল্পও। তবে সেই দানবীয় সাগরের জলরাশিই আজ এক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর