রাষ্ট্রপতিকে নির্বাচন কমিশন গঠনের আইন করার পরামর্শ জাসদের

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১১:২০ পিএম

পাঁচ বছর পর পর নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিব্রতর অবস্থা এড়াতে রাষ্ট্রপতিকে কমিশন গঠনের আইন করার পরামর্শ দিয়েছে জাসদ।

বুধবার (২২ ডিসেম্বর) নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনু। 

এর আগে একই দিন বিকেল চারটার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে বসনে জাসদের ছয় সদস্যের প্রতিনিধি দল।

জাসদের ওই প্রতিনিধি দলে ছিলেন, দলটির সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরিন আখতার এমপি, কার্যকরী সভাপতি অ্যাডভোকেট রবিউল আলম, স্থায়ী কমিটির সদস্য মীর হোসাইন আখতার, মোশাররফ হোসেন ও রেজাউল করিম তানসেন।

প্রায় একঘন্টা আলোচনা হয়েছে জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, সার্চ কমিটি সংবিধান মতে, অডিটরজেনারেলসহ সাংবিধানিক পদের লোক থাকতে পারে। নারী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সার্চকমিটিতে রাখার সুপারিশ করা হয়েছে৷ তবে কারো নাম প্রস্তাব করা হয়নি। 

রাষ্ট্রপতির উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, যেহেতু রাষ্ট্রপতি সংবিধানের রক্ষক, সেহেতু সংবিধানের নির্দেশনা বাস্তবায়নের জন্য তিনি ভূমিকা রাখতে পারেন। আইন সংসদই করবে, সরকারই করবে, কিন্তু ওনাকে ভূমিকা রাখতে বলেছি। সরকারকে পরামর্শ দিতে বলেছি, সংবিধানের ১১৮ অনুচ্ছেদ বাস্তবায়নে যেন সরকার উদ্যোগ নেয়। রাষ্ট্রপতি এই উদ্যোগ নেওয়ার এখতিয়ার রাখেন। আমরা মনে করি, সব মহলকে বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই দেওয়ার জন্য রাষ্ট্রপতি ভবিষ্যতের জন্য একটি আইনি কাঠামো তৈরি করে দেবেন।

ইনু বলেন, যারা সংলাপে অংশ না নিয়ে নাটক বলছেন, তারা আসলে রাষ্ট্রপতির ভালো উদ্যোগকে বানচাল করতে চাচ্ছেন।

এক প্রশ্নের জবাবে ইনু বলেন, সার্চ কমিটি দুজন করে প্রতি ইসির পদে নাম দেবে।  রাষ্ট্রপতি সেখান থেকে কমিশনার ঠিক করবেন।

ইসি গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সোমবার থেকে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। প্রথম দিন এই সংলাপে অংশ নেয় জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। ইসি গঠনে আইন প্রণয়নসহ তিন দফা প্রস্তাব দেয়। 

আরও পড়ুন: সিনহা দুর্নীতি মামলার দুই আসামিকে আত্মসমর্পণের নির্দেশ

নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে এবার তৃতীয়বারের মতো রাষ্ট্রপতির সঙ্গে রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হচ্ছে। প্রথমবার ২০১১ সালের ২২ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি প্রয়াত জিল্লুর রহমান বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে সংলাপে ডাকেন। দ্বিতীয়বার ২০১৬ সালের ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সংলাপ শুরু হয়। চলে ২০১৭ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত। বঙ্গভবনে পর্যায়ক্রমে মোট ৩১টি দল এই সংলাপে অংশ নেয়।

সংশ্লিষ্টদের মতে, নির্বাচন কমিশন নিয়োগে আইন প্রণয়ন না হওয়ায় রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে সার্চ কমিটি গঠন করে গত দুই মেয়াদে ইসি গঠন করে আসছেন। আগের দুই বার সুপ্রিমকোর্টের আপিল বিভাগের একজন বিচারপতির নেতৃত্বে সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। দুই বারই সার্চ কমিটির প্রধান ছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। সার্চ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করেন মন্ত্রিপরিষদ বিভাগের সচিব।


একাত্তর/এসি

সংরক্ষিত নারী আসনে জামায়াত জোটের প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি থেকে অব্যাহতির নির্দিষ্ট সময়সীমা পার না...
শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা জানিয়েছে বিএনপি। 
নিশ্চিত পরাজয়ের মুখে একটি দল দেশের বিভিন্ন স্থানে টাকা দিয়ে ভোট কেনা ও জাল ভোট দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণের লক্ষ্যে নির্বাচনী এলাকাগুলোতে জনসভা, মিছিল ও শোভাযাত্রার ওপর কঠোর...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর