বাড়ি পাচ্ছেন নীলফামারীর পাঁচ অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ০৬:৪১ পিএম

নীলফামারীতে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের আবাসন নিশ্চিত করতে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আবাসন প্রকল্পের কাজ শুরু করেছে সদর উপজেলা প্রশাসন। 

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে জেলা সদরের গোড়গ্রাম ইউনিয়নের মাঝাপাড়া গ্রামে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের জমিতে মাটি কেটে প্রকল্পের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন নাহার, সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের কমান্ডার বীরমুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম, গোড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুব জজ ও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের স্ত্রী নূরী বেগম উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিদ মাহমুদ বলেন, প্রথম পর্যায়ে নীলফামারী সদরের পাঁচজন অসচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য আবাসন নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন: আমেরিকার মুখে ন্যায় বিচারের কথা দুঃখজনক: প্রধানমন্ত্রী

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম জানান, অসচ্ছল বীর মুক্তিযোদ্ধারা যে বাড়িগুলো পেতে যাচ্ছে তার মধ্যে থাকছে- তিনটি কক্ষ, একটি করে বাথরুম, রান্নাঘর, ডাইনিং ও ড্রয়িং রুম। প্রতিটি আবাসন নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৬৫ হাজার টাকা। আগামী দুই মাসের মধ্যে এসব বাড়ি নির্মাণ কাজ শেষ করে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হবে। প্রকল্পটি বাস্তবায়ন করছে সদর উপজেলা প্রশাসন।


একাত্তর/এসি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, আগামী বছরই আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে কাঙ্ক্ষিত তিস্তা মহাপরিকল্পনার। এই মেগা প্রকল্পের কাজ শুরু হলে লালমনিরহাটসহ তিস্তাপাড়ের...
নীলফামারীতে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ভিকটিমের পরিবারের দাবি, যৌতুকের দাবিতে তাকে নির্যাতনের পর শ্বাসরোধে হত্যা করেছে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। এমন অভিযোগ এনে নিহতের বাবা বাদি হয়ে...
নীলফামারীতে তিস্তা নদীর পানি কমে বিপদসীমার নিচে নেমে এসেছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল থেকে নীলফামারীর ডিমলায় অবস্থিত তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে নদীর পানি বিপদসীমার সাত সেন্টিমিটার নিচ...
নীলফামারীর ডোমারে পানির তীব্র চাপে হরিডারা নদীর একটি স্লুইসগেট ধসে পড়েছে। এতে একটি বসতবাড়ির অর্ধেক অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। পাশাপাশি পানি নিয়ন্ত্রণ ব্যবস্থা ভেঙে পড়ায় কয়েক শত বিঘা...
নেত্রকোণার বারহাট্টায় মিথ্যা ধর্ষণ মামলা করার দায়ে লিপি আক্তার (৩৩) নামের এক নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড...
গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২০ জন। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন আরও পাঁচজন।   
আসন্ন শারদীয় দুর্গাপূজা নিরাপদ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষে পূজার আয়োজক, দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সবার জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নিরাপত্তা নির্দেশনাবলী ও পরামর্শ জারি করেছে...
বুয়েট থেকে পাস করে প্রাথমিকে শিক্ষকতা বেছে নেওয়া প্রকৌশলী, শারীরিক প্রতিবন্ধকতা জয় করা শিক্ষক এবং নিজ উদ্যোগে গাছ রোপণ করে পরিচিতি পাওয়া পরিবেশপ্রেমী—সমাজ পরিবর্তনের এমন ব্যতিক্রমী তিনজন মানুষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর