শীত ও কুয়াশা উপেক্ষা করে চলছে ভোটগ্রহণ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ১১:০০ এএম

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে দেশের ৭০৮টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রচণ্ড শীত ও কুয়াশা উপেক্ষা করে ভোট দিতে কেন্দ্রে আসছেন ভোটাররা। 

বুধবার (৫ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এ ধাপে ৭০৮টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৪০টিতে ইভিএমে ভোট নেয়া হচ্ছে। বাকিগুলোতে ব্যালটে ভোট হচ্ছে। 

এতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ হাজার ৪৫৭ জন প্রার্থী। এদের মধ্যে চেয়ারম্যান পদে তিন হাজার ২৭৪ জন, সংরক্ষিত সদস্য পদে সাত হাজার ৯৫০ এবং সাধারণ সদস্য পদে ৩৯ হাজার ৩৯১ জন লড়ছেন।

মোট ভোটার সংখ্যা এক কোটি ৪২ লাখ ২০ হাজার ১৯৫ জন। পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাচনী এলাকায় পুলিশ, র‍্যাব, বিজিবি ও কোস্টগার্ডের পাশাপাশি কাজ করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

কুষ্টিয়া সদর উপজেলার ১১ ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলছে। প্রতিটি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পাশাপাশি আওয়ামী লীগের বিদ্রোহী ও  বিএনপি নেতারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। উপজেলার ১১ ইউনিয়নে মোট ১১৬টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।  

কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম জানিয়েছেন, জেলায় হয়ে যাওয়া কয়েক দফা ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোর মতোই অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে। 

বগুড়ার পাঁচ উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকালে ভোটারের উপস্থিতি লক্ষ্য করা গেছে ব্যাপকভাবে । 

জেলার আদমদীঘির ৬টি, দুপচাঁচিয়ার ৫টি, ভোটগ্রহণ চলছে। 

এই পাঁচ উপজেলার ২২টি ইউনিয়নের মোট ২৪১ টি কেন্দ্রের ১,৪৫৭ কেন্দ্রে  মোট ৪ লাখ ৮৯ হাজার ২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।  

পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ১৩টি ও দৌলতপুর উপজেলার ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল ৮টায়। এর মধ্যে ৫টি ইউনিয়ন রয়েছে পদ্মা ও যমুনার নদীর চরাঞ্চলে।

মোট ১৮১ টি ভোট কেন্দ্রের ম‌ধ্যে পদ্মা-যমুনা নদীর দুর্গম চরাঞ্চ‌লে ৩৮টি কেন্দ্র র‌য়ে‌ছে। এসব কেন্দ্রে সহিংসতার আশংকায় নিয়‌মিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যের পাশাপাশি তিন প্লাটুন বিজিবি ও অতিরিক্ত র‍্যাব মোতা‌য়েন করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ১০টি ইউনিয়ন ও আশুগঞ্জের আটটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের শান্তিপূর্ণ ভোটগ্রহণ শুরু হয়েছে। 

বুধবার সকাল ৮টা থেকে দুই উপজেলার ১৮ ইউনিয়নের ১৭৮ টি ভোটকেন্দ্রে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে ভিড় করছেন। ১৮টি ইউনিয়নে মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ৭৬ হাজার ৪৮৬ জন। 

এর মধ্যে সদর উপজেলায় ভোটার সংখ্যা দুই লাখ ৪৩ হাজার ৫১৬ জন ও আশুগঞ্জের ভোটার সংখ্যা এক লাখ ৩২ হাজার ৯৭০ জন। 



একাত্তর/এসজে 

ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীর জামানত ২৫ হাজার টাকা ও সদস্য প্রার্থীর জামানত পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি চেয়ারম্যান প্রার্থীর সর্বোচ্চ ব্যয় ১০ লাখ ও সদস্য প্রার্থীর...
চতুর্থ ধাপে দেশের ৮৩৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট নেয়া শেষে চলছে গণনার কাজ। আগের ধাপের মতো এই ধাপেও ভোটারদের উপস্থিতি ছিলো অনেক।শীত উপেক্ষা করে সকাল থেকে লম্বা লাইনে দাড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর