চতুর্থ ধাপের ইউপি নির্বাচনেও ভোটারের ব্যাপক উপস্থিতি

আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৯:২১ পিএম

চতুর্থ ধাপে দেশের ৮৩৬টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট নেয়া শেষে চলছে গণনার কাজ। আগের ধাপের মতো এই ধাপেও ভোটারদের উপস্থিতি ছিলো অনেক।

শীত উপেক্ষা করে সকাল থেকে লম্বা লাইনে দাড়িয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন ভোটাররা। শুধু পুরুষ ভোটারই নয় কেন্দ্রগুলোতে নারীদের উপস্থিতিও ছিলো অনেক। 

একাত্তরের সহকর্মীরা জানিয়েছেন, সকালের দিকে বেশিরভাগ ভোট কেন্দ্রে নারীর সঙ্গে পুরুষ ভোটাদের উপস্থিতি ছিলো চোখে পরার মত। তবে বেলা বাড়ার সঙ্গে ভোটার উপস্থিতি কমছে।

আবার কোথাও কোথাও ছিলো উল্টো চিত্র। সকালের দিকে ভোটারের উপস্থিতি কম ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে। সেই সঙ্গে দীর্ঘ হচ্ছে ভোটারদের লাইন।

রংপুর জেলার বিভিন্ন ইউনিয়নের কেন্দ্রগুলোর সামনে সকাল থেকেই ছিলো ভোটারদের লম্বা লাইন। শীত উপেক্ষা করে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটাররাও কেন্দ্রে গেছেন।

শীত ও কুয়াশা তারপরও পটুয়াখালীর রাঙ্গাবালীর ভোট কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো। ব্যাপক উৎসাহ নিয়ে নারী ও পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন। 

এদিকে যশোরের অভয়নগরের আট ইউনিয়ন পরিষদে উৎসব মুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। ভোটাররা জানান, পছন্দের প্রার্থীকে বজয়ী করতে শান্তিপূর্ণভাবেই তারা ভোট দিতে পারছেন।

লক্ষীপুর সদরের ১৫ ইউনিয়নের ১৫৬টি ভোটকেন্দ্রে পুরুষ ভোটারের পাশাপাশি নারী ভোটারদের সংখ্যাও ছিলো অনেক।

আর, চাঁপাইনবাবগঞ্জের কেন্দ্রগুলোতেও নারী ভোটারদের সংখ্যা অনেক। নাচোল ও ভোলাহাটের আটটি ইউনিয়ন মোট ভোটার প্রায় পৌণে দুই লাখ।

নেত্রকোনায় চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচনে নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। একই চিত্র ছিলো বান্দরবানের থানচির দূর্গম উপজেলার ভোট কেন্দ্রে।

চতুর্থ ধাপে সিলেট জেলার ২০টি ইউনিয়নের প্রতিটি কেন্দ্রেও নারী ভোটারদের উপস্থিতি ছিলো অনেক। আর বেলা বাড়ার সঙ্গে পুরুষ ভোটারের সংখ্যাও বাড়তে থাকে।

চতুর্থ ধাপরে ৮০০ ইউপিতে ব্যালট এবং ৩৮টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নেয়া হয়েছে। ভোট সুষ্ঠু করতে প্রতি কেন্দ্রেই নিরাপত্তা নিশ্চিত করে নির্বাচন কমিশন।

প্রতিটি ভোটকেন্দ্রে সর্তকাবস্থায় আছে আইনশৃঙ্খলা বাহিনী। নির্বাচনকে কেন্দ্র করে মাঠে রয়েছে ম্যাজিস্ট্রেটের টিম। এছাড়া কেন্দ্রের দায়িত্বে রয়েছেন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার সদস্যরা।


একাত্তর/ এনএ

আগামী ২ মার্চ অষ্টম 'জাতীয় ভোটার দিবস' উদযাপনের কেন্দ্রীয় কর্মসূচিসহ মাঠ পর্যায়ের সকল কর্মসূচি স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। 
আগামী ২ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া অষ্টম জাতীয় ভোটার দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় ও নজিরবিহীন দিন হতে যাচ্ছে ১২ ফেব্রুয়ারি। এদিন প্রথমবারের মতো দেশের নাগরিকরা একই সঙ্গে দুই ধরনের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছেন- একটি ত্রয়োদশ জাতীয়...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালেটে ভোট দিতে প্রবাসী বাংলাদেশিদের নিবন্ধনের ক্ষেত্রে অঞ্চলভিত্তিক ভাগ এবং পাঁচ দিনের সময়সীমা তুলে নিয়েছে নির্বাচন কমিশন।
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর