‌রাষ্ট্রপতির সাথে সংলাপকে অর্থহীন বলে এলডিপির 'না'

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০১:৫৪ পিএম

রাষ্ট্রপতির সংলাপকে ‘অর্থহীন’ দাবি করে তাতে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ। 

এছাড়া বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জন্য নিজেকেও 'কিছুটা' দায়ী করে জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তিনি।

রাজধানী তেজগাঁওয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বুধবার (৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন: 'মোমেন আমাকে নিয়ে জাজ্জ্বল্যমান মিথ্যা কথা লিখেছেন'

অলি আহমদ বলেন, রাষ্ট্রপতি ভালো মানুষ। তার কোনো ক্ষমতা নেই। তিনি সবচেয়ে ভাগ্যবান মানুষ। স্পিকার থেকে রাষ্ট্রপতি হয়েছেন। তবে তিনি যে সংলাপ করছেন সেটি আসলে চা-চক্র। আগেও আলোচনা হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত ফল আসেনি। সেজন্য জনগণের টাকা নষ্ট করতে বঙ্গভবনে যাবো না। এই সংলাপে যাওয়া অর্থহীন।

এ সময় নিজের আত্মসমালোচনা করে তিনি বলেন, আজকে এই সংকটের পেছেনে আমিও দায়ী। এজন্য জনগণের কাছে ক্ষমা চাই।

অলি আহমদ বলেন, ১৯৯১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা বাড়াতে যে প্রক্রিয়া হয়েছে তাতে আমারও অনেক ভূমিকা ছিল। তখন যদি আমি বুঝতাম তাহলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য আনতাম।


একাত্তর/এআর

বড় রাজনৈতিক দলগুলো সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ পাঁচ বছর রাখার পক্ষে থাকলেও বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মত দিয়েছে কমিশন প্রস্তাবিত চার বছরে। প্রধানমন্ত্রীর মেয়াদ দুইবারের বেশি চায় না দলটি।
অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টাদের কথা কাজে কোনো মিল নেই বলে মন্তব্য করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি অলি আহমদ। তার অভিযোগ, সরকার দেশের জন্য নয়, আওয়ামী লীগের পুনর্বাসনে কাজ করছে।
রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐকমত্য কমিশনের ১৬৬টি সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি।
শেখ হাসিনা সরকারে দোসর অনেকেই থাকলেও শুধু রাষ্ট্রপতির বিরুদ্ধে সরব হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর