অভিযান-১০ লঞ্চের মালিককে গ্রেপ্তার দেখালো পুলিশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০২২, ০৭:১৫ পিএম

ঝালকাঠির সুগন্ধা নদীতে অভিযান-১০ লঞ্চে আগুনের ঘটনায় মনির হোসেনের দায়ের করা মামলায় মালিক হামজালাল শেখকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, মঙ্গলবার (৪ জানুয়ারি) হামজালাল শেখকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অভিযুক্ত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

এসআই নজরুল আরও জানান, পুলিশ দুর্ঘটনাকবলিত লঞ্চটি জব্দ দেখিয়েছে। লঞ্চটি এখন শহরের ডিসি পার্ক ও কালেক্টরেট স্কুল সংলগ্ন সুগন্ধা তীরে সরিয়ে রাখা হয়েছে। ঘটনার ৯ দিন পরে ঝালকাঠি ফায়ার সার্ভিসের ওপর দায়িত্ব দিয়ে বরিশাল নৌ ফায়ার স্টেশন, নৌ পুলিশ এবং কোস্টগার্ড তাদের উদ্ধারকাজ শেষ করেছে। 

ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলী বলেন, দুর্ঘটনা তদন্তে এখনও কাজ করছে তদন্ত কমিটি। ডিএনএ রিপোর্ট এবং তদন্ত প্রতিবেদন পেলে ঘটনার প্রকৃত কারণ, হতাহতের সংখ্যা এবং ক্ষয়ক্ষতি নিরূপণ করা যাবে।   

আরও পড়ুন: রাষ্ট্রপতির সাথে সংলাপকে অর্থহীন বলে এলডিপির 'না'

উল্লেখ্য গত ২৩ ডিসেম্বর (বৃহস্পতিবার) মধ্যরাতে ঝালকাঠির সুগন্ধা নদীতে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। এতে এ পর্যন্ত ৪৮ জনের প্রাণহানীর খবর পাওয়া গেছে। প্রাণ বাঁচাতে নদীতে লাফিয়ে পড়েছেন অনেকেই। পুলিশ, জেলা প্রশাসন এবং রেড ক্রিসেন্টের নিখোঁজ তালিকার তথ্য মতে এখনও অনেকের সন্ধান পাওয়া যায়নি।


একাত্তর/এসি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
ঝালকাঠিতে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে উল্টে পড়েছে। এ দুর্ঘটনায় বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন যাত্রী। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান...
বর্তমান সরকার শুধু প্রতিশ্রুতি দেয় না, প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে বিশ্বাস করে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার।
খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর