'একাত্তর টিভি আমাকে জনতা থেকে বিচ্ছিন্ন করতে পারবে না'

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৫:০০ পিএম

নারায়ণগঞ্জের মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করা হচ্ছে, এমন মন্তব্য করে গণমাধ্যমের প্রতি চ্যালেঞ্জ জানিয়েছেন আইভী। 

রোববার (৯ জানুয়ারি) নির্বাচনী প্রচারণা চালানোর সময় আইভী বলেন, 'একাত্তর টিভি জনতার কাছ থেকে আইভীকে বিচ্ছিন্ন করতে পারবে না। সাহস থাকলে আমি যা বলেছি দেখায়েন।' 

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম গডফাদার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী, তার এমন মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে আইভী বলেন, 'যা বলেছি সেটাই সত্যি। বলার দরকার ছিল বলেছি। মানুষ জানে উনি কার প্রার্থী। সুতরাং ডিবিসি আর একাত্তর আমাকে জনতার কাছ থেকে পার্থক্য করতে পারবে না।' 

নির্বাচনে তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে কিনা, এ বিষয়ে জানতে চাইলে আইভী বলেন, 'ষড়যন্ত্র কি হচ্ছে তা বলার কোন প্রয়োজন নেই। ষড়যন্ত্র যাই হোক না কেন, জনতার জোয়ারে সব ষড়যন্ত্র ভেসে যাবে।' 

আরও পড়ুন: ডিআইজি পার্থ গোপালের আট বছরের কারাদণ্ড

তৈমূর আলমের প্রার্থিতা নিয়ে আইভী বলেন, 'উনি (তৈমূর) তাদের ক্যান্ডিডেট। উনি তাদের ফাঁদে পা দিয়েছেন। রাজাকার পুত্র কাজল সাহেব তার পৃষ্ঠপোষকতা করছেন।' 

'কিন্ত তাতে কোন সমস্যা নেই। আমি তাদের বিরুদ্ধেই তো লড়ছি। জনতা আমার সাথে আছে। বনের হাতি বনে যাবে, নৌকা জিতে যাবে', এমন দৃঢ় প্রত্যয়ের জানান দেন আইভী রহমান। 

উল্লেখ্য, আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের পক্ষে লড়ছেন ১০ বছর ধরে মেয়র পদে থাকা সেলিনা হায়াৎ আইভী। 


একাত্তর/এসজে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াত আইভীর জামিন আবেদন আবারও নাকচ করেছে আদালত। 
নাহিদ ইসলাম বলেছেন, মাফিয়া সিস্টেমের সাথে এনসিপি খেলবে না। পুরোনো খেলার নিয়ম বদলাতে হবে। এখনও খেলার নিয়ম বদলায়নি। খেলা বন্ধ না হলে আরেকটা গণঅভ্যুত্থানের প্রস্তুতি নিতে হবে। 
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার দুইটি হত্যা ও একটি হত্যাচেষ্টা মামলার শুনানি শেষে সাবেক সিটি মেয়র আইভীর জামিন নাকচ করেছে আদালত।
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় মিনারুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীকে কারাগারে পাঠিয়েছে...
সারাদেশে আগামী পাঁচ দিন ধরে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে ভারতের মধ্যপ্রদেশে থাকা সুস্পষ্ট লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশে দিনের...
নেপালের প্রলয়ংকরী বন্যায় বিধ্বস্ত ত্রিশূলী থ্রি-এ জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দীর্ঘ ৯ দিন পর দুই শ্রমিককে জীবিত উদ্ধারের পর নতুন করে আশার আলো জেগেছিল। তবে, সেই আশা স্থায়ী হলো না। সুড়ঙ্গের শেষ...
কিশোরগঞ্জের করিমগঞ্জে বিয়ের আনন্দ মুহূর্তেই রূপ নিল রণক্ষেত্রে। বরযাত্রীর গাড়ি আটকে 'মিষ্টি খাওয়ার চাঁদা' দাবি করাকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে বরসহ অন্তত ৫০ জন আহত হয়েছেন। বিয়ের...
গণভোটের রায় বাস্তবায়ন ও গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে ‘লংমার্চ’ কর্মসূচি শুরু করেছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর