ধলেশ্বরীতে ট্রলারডুবি: এক বেড়ে দিনশেষে মোট পাঁচ মরদেহ উদ্ধার

আপডেট : ০৯ জানুয়ারি ২০২২, ০৮:০৬ পিএম

নারায়ণগঞ্জের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির পঞ্চম দিনের শেষে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। এনিয়ে একদিনেই মোট পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (৯ জানুয়ারি) সকালে ভাসমান অবস্থায় নদীর তিন কিলোমিটার এলাকায় মৃতদেহগুলো ভাসতে দেখা যায়। পরে সেখানে উদ্ধার অভিযান শুরু করে ডুবুরি দল।

ফতুল্লার ধর্মগঞ্জ এলাকায় ধলেশ্বরী নদীর দুর্ঘটনাস্থল থেকে কিছু দূর থেকে দুটি এবং বক্তাবলী এলাকা থেকে আরও দুটি মরদেহ উদ্ধার করা হয়। এঘটনায় আরও পাঁচ জন নিখোঁজ আছেন।

অভিযানের শুরুতে ধর্মগঞ্জ এলাকা থেকে পাওয়া যায় নিখোঁজ মা জেসমিন আক্তার ও মেয়ে তাসনিমের মৃতদেহ। এরপর আলাদা আলাদা ভাবে মেলে তিনটি আরও তিনটি মৃতদেহ। পাঁচদিন পর মৃতদেহ পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা।

স্বজনদের দাবি, ধীরগতি আর অসহযোগিতার কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হচ্ছে। এদিকে এ ঘটনায় লঞ্চের মাস্টারসহ তিনজনকে জেলহাজতে পাঠিয়েছে আদালত।

তবে কোষ্টগার্ডের কর্মকর্তা স্টেশন মাষ্টার লেফটেন্যান্ট আশমাদুল জানান, নিখোঁজদের সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান চলবে।

আরও পড়ুন: ধলেশ্বরীতে ট্রলারডুবি: পাঁচদিন পর ভেসে উঠলো চার লাশ

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, অন্য নিখোঁজদের খোঁজে আমাদের ফায়ার সার্ভিস সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে। পাশাপাশি কোস্টগার্ড, নৌপুলিশও চেষ্টা চালাচ্ছে। যতক্ষণ ট্রলার ও নিখোঁজদের সন্ধান পাওয়া না যাবে ততক্ষণ আমাদের অভিযান অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, গত ৫ জানুয়ারি ধলেশ্বরী নদীতে ৩০ থেকে ৩৫ জন যাত্রী নিয়ে সকাল সাড়ে আটটার দিকে ডুবে যায় ট্রলারটি।

ট্রলারডুবির ঘটনায় ওই রাতেই নারায়ণগঞ্জ নদীবন্দর নৌ-নিরাপত্তা বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদি হয়ে লঞ্চ এমভি ফারহান-৬ এর মাস্টার, চালক ও সুকানিসহ তিনজনের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।

পরে এম ভি ফারহান-৬ লঞ্চের মাস্টার কামরুল হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়। রোববার তাদের জেল হাজতে পাঠায় আদালত।

এ দিকে সদর উপজেলা নির্বাহী অফিসারকে আহ্বায়ক করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। আগামী ১০ কার্যদিবসের মধ্যে এ ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে তদন্ত কমিটিকে।


একাত্তর/টিএ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনার চার দিন পর নিখোঁজ বাবা হেলাল উদ্দিনের (৪৫) গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে তার তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছিলো।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন ভাই-বোনের ভাসমান মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ। তবে তাদের বাবা এখনো নিখোঁজ রয়েছেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ঝড়ের কবলে পড়ে একটি ট্রলার ডুবে গেছে। এতে এক নারী নিহত হয়েছেন এবং একই পরিবারের চারজন সদস্য নিখোঁজ রয়েছেন। ট্রলারের যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন।
গভীর সাগরে মাছ ধরতে গিয়ে ঝোড়ো হাওয়া ও উত্তাল ঢেউয়ের কবলে পড়ে পটুয়াখালীর রাঙ্গাবালীর ১০ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। দুর্ঘটনার পরপরই সাত জেলেকে জীবিত উদ্ধার করা হয়। তবে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর