টেস্টের নেতৃত্ব ছাড়লেন কোহলি

আপডেট : ১৫ জানুয়ারি ২০২২, ১০:৪৮ পিএম

ভারতের টি-টোয়েন্টি দলের নেতৃত্ব নিজ থেকে ছেড়ে দেওয়ার পর বিরাট কোহলিকে সরিয়ে দেওয়া হয়েছিল ওয়ানডের দায়িত্ব থেকে। এবার টেস্ট দলের অধিনায়কের পদ থেকেও সরে দাঁড়ালেন তিনি।

দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ হারের পরদিন শনিবার (১৫ জানুয়ারি) টুইটারে লম্বা বিবৃতিতে এই ঘোষণা দেন টেস্টে ভারতের সবচেয়ে সফলতম অধিনায়ক কোহলি।

তিনি লেখেন, একটা সময় সব কিছুই শেষ আছে এবং আমার জন্য ভারতের টেস্ট অধিনায়কত্ব ছাড়ার এটাই সময়।

কোহলি বলেন, ‘চলার পথে উত্থান-পতন আসে, কিন্তু কখনই চেষ্টা বা বিশ্বাসের অভাব হয়নি।’

তিনি আরও বলেন, ‘যাই করি না কেন সব সময় সব কিছুতেই আমি  নিজের ১২০ শতাংশ উজাড় করে দেয়ায় বিশ্বাস রেখেছি এবং যদি সেটা না পারি তবে বুঝেছি এটা আমার জন্য সঠিক কাজ নয়। নিজের বিবেকের কাছে সব সময় পরিষ্কার থেকেছি, দলের প্রতি অসৎ হতে পারব না।’

প্রসঙ্গত, শুক্রবার কেপ টাউনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ৭ উইকেটে হারে ভারত। ফলে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরে যায় টিম ইন্ডিয়া। দলের হারের পেছনে ব্যাটিংকে দায়ী করেন কোহলি।

আরও পড়ুন: নেটফ্লিক্সে প্রামাণ্যচিত্র ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যাওস’

ওয়ানডের নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার ইনজুরিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে রাহুলের অধীনে খেলবেন কোহলি। ১৯ জানুয়ারি থেকে শুরু হবে ওয়ানডে সিরিজ।


একাত্তর/আরএ

জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজে পরাজয়ের পর টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। তবে ঘুরে দাঁড়িয়ে শেষ দুই ম্যাচ জিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে...
জিম্বাবুয়েকে ৩৪ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতা ফিরিয়েছে টাইগাররা। ফলে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে শেষ ও তৃতীয় ম্যাচে।
প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসানের ফিফটিতে ইনিংসের শক্ত ভিত গড়ে সফরকারীরা।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে সফরকারী বাংলাদেশ দল।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও অতিবৃষ্টিতে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় মানিকগঞ্জের পাটুরিয়া লঞ্চঘাটের সংযোগ সড়ক তলিয়ে গেছে। এতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রায় ২১টি জেলার যাতায়াতকারী হাজারো যাত্রী চরম...
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। 
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর