নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে ভোটগ্রহণ শুরু

আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ১২:২৭ পিএম

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল আটটায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল চার পর্যন্ত। নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বি হিসেবে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। সবগুলো কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ হবে।

শীত আর কুয়াশা উপেক্ষা করেই সকালে ভোটাররা দলে দলে কেন্দ্রগুলোতে ভিড় করছেন। ভোটকে কেন্দ্র করে তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা গেছে।

ভোটাররা বলছেন, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তারা তাদের সিটি মেয়রকে বেছে নেবেন। তাদের আশা, ভোটগ্রহণের শুরু থেকে গণনা পর্যন্ত একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় থাকবে। 

image


এদিকে নাসিক নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। র‍্যাব, পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরা শহরজুড়ে নিয়মিত টহল দিচ্ছেন। প্রতিটি ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সংখ্যক সদস্য মোতায়েন রয়েছে। ‌অন্যদিকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নাসিক নির্বাচন এলাকা নিরাপত্তা নিশ্চিত করতে মোতায়েন রয়েছেন।

নারায়ণগঞ্জ সিটি ভোটে মেয়র পদে সাতজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- খেলাফত মজলিসের এবিএম সিরাজুল মামুন (দেয়াল ঘড়ি), স্বতন্ত্র প্রার্থী মো. কামরুল ইসলাম (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী হিসেবে বহিষ্কৃত বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার (হাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. মাছুম বিল্লাহ (হাতপাখা), বাংলাদেশ আওয়ামী লীগের সেলিনা হায়াৎ আইভী (নৌকা), বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. জসীম উদ্দিন (বটগাছ) ও বাংলাদেশ কল্যাণ পার্টির মো. রাশেদ ফেরদৌস (হাত ঘড়ি)।

একই সঙ্গে ৯টি সংরক্ষিত নারী সদস্য পদে ৩৪ জন এবং ২৭টি সাধারণ সদস্য পদে ১৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।

ইসির জনসংযোগ পরিচালক (যুগ্ম-সচিব) এসএম আসাদুজ্জামান জানান, ১৯২টি কেন্দ্রে এক হাজার ৩৩৩ ভোটকক্ষ থাকবে। মোট ইভিএম দুই হাজার ৯১২ ইউনিট। স্মার্টবুথ রয়েছে দুটি কেন্দ্র। মডার্ন গার্লস স্কুল (১২৩ ও ১২১ কেন্দ্র), ওয়ার্ড নম্বর- ৬। ১৯২টি কেন্দ্রের মধ্যে ৩০টি কেন্দ্রকে ‘অতি গুরুত্বপূর্ণ’ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

ভোটকক্ষে পাঁচ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। এর মধ্যে পুরুষ ভোটার দুই লাখ ৫৯ হাজার ৮৪৬ জন, নারী ভোটার দুই লাখ ৫৭ হাজার ৫১১ জন ও হিজড়া ভোটার ৪ জন। ভোটের মাঠে মেয়র পদে সাতজন, সংরক্ষিত নারী ওয়ার্ডে ৩৪ জন ও সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১৪৫ জনসহ মোট ১৮৯ জন প্রতিদ্বন্দ্বি রয়েছেন।


একাত্তর/এসি

নারায়ণগঞ্জের রূপগঞ্জের আলোচিত হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ও তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিল্প প্রতিষ্ঠানের উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং পণ্যবাহী যানবাহন চলাচলে চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। দাবি করা টাকা না দেওয়ায় সিমেন্টবাহী গাড়িতে হামলা, ভাঙচুর ও...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নারায়ণগঞ্জের বন্দর এলাকায় গ্যাস লাইনের লিকেজ থেকে জমে থাকা গ্যাসে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে স্ত্রী ও ছেলের পর এবার মারা গেলেন ২৪ বছর বয়সী রাজমিস্ত্রি মাইদুল।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর