এবারও সার্চ কমিটির মাধ্যমে ইসি চায় আওয়ামী লীগ

আপডেট : ১৭ জানুয়ারি ২০২২, ০৭:৫৭ পিএম

গত দুই মেয়াদের মতো এবারও সার্চকমিটির মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগের জন্যরাষ্ট্রপতির কাছে প্রস্তাব করেছে আওয়ামী লীগ।

একটি গ্রহণযোগ্য নির্বাচন কমিশনগঠনে, সোমবার বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে চলমান সংলাপে অংশ নিয়ে এমনমতই জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

রাষ্ট্রপতির সঙ্গে সংলাপেআওয়ামী লীগের প্রতিনিধি দলকে নেতৃত্ব দেন দলটির সভানেত্রী এবং প্রধানমন্ত্রী শেখহাসিনা।

পরে সংলাপের বিষয়ে সাংবাদিকদেরসঙ্গে কথা বলেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, সরকার এরই মধ্যে নির্বাচনকমিশন গঠনের আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছে। জাতীয় সংসদের চলতি অধিবেশনেই এটি পাশ হয়েযেতে পারে।

তিনি আরো বলেন, আইন পাশ হয়ে গেলেসেই আইন অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনার নিয়োগ হবে। আওয়ামীলীগ চায় আইন অনুযায়ী ইসি গঠন হোক।

image


ইসি গঠন নিয়ে রাষ্ট্রপতির সাথেনিবন্ধিত রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপের শেষভাগে ১৭তম দিনে বঙ্গভবনের দরবার হলেআওয়ামী লীগের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের ১০ সদস্যেরপ্রতিনিধি দলটির অন্যান্য সদস্যরা হলেন, উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু ও তোফায়েল আহমেদ, প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুলকরিম সেলিম, ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, লে. কর্নেল (অব:) মুহাম্মদ ফারুক খান, জাহাঙ্গীরকবির নানক ও আব্দুর রহমান।

একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন নিয়ে সংলাপে বসতেরাষ্ট্রপতি আওয়ামী লীগসহ মোট ৩২টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান।

২০ ডিসেম্বর, রাষ্ট্রপতি হামিদ জাতীয় সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টিরসাথে সংলাপের মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে চলমান এই সংলাপ শুরু করেন।

বিএনপিসহ মোট সাতটি রাজনৈতিক দলএই সংলাপে অংশ নেয়নি। এর আগে, নবম,দশম ও একাদ্বশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোরঅংশগ্রহণে সংলাপ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: দৈনিক শনাক্ত সাড়ে ছয় হাজারের বেশি, হার ২০ শতাংশ পার

সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধাননির্বাচন কমিশনার ও চার জনের বেশি নির্বাচন কমিশনারকে নিয়োগ দেয়ার ক্ষমতা প্রদানকরা হয়েছে।

বিগত কয়েক মেয়াদে রাষ্ট্রপতিসার্চ কমিটির সুপারিশের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করেছেন। ১৪ ফেব্রুয়ারিবর্তমান নির্বাচন কমিশনের পাঁচ বছরের মেয়াদ শেষ হবে।

image


এই সময়ের মধ্যেই রাষ্ট্রপতিএকটি নতুন নির্বাচন কমিশন গঠন করবেন- যার অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনঅনুষ্ঠিত হবে।

একাত্তর/আরবিএস  

ঠাকুরগাঁও শহরের কোলাহলেই কেটেছে তাঁর শৈশব-কৈশোর। নিজ বাড়ির পাশেই শহরের প্রাণকেন্দ্র বড়মাঠ। যে শহরের অলিগলি, বাজার-পাড়া আর রাস্তাঘাট তাঁর চেনা-সেই শহরই এখন ব্যস্ত তাঁকে ঘিরে। রাষ্ট্রপতি হিসেবে...
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ‘আমি ফিরে এসেছি মানুষের কাছে, মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য কাজ করতে। জীবনের শেষ দিনগুলো যেন মানুষের জন্য কাজ করতে...
দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সাধারণ মানুষের হয়রানি বন্ধ এবং বিচারবহির্ভূত হত্যা প্রতিরোধে পুলিশ বাহিনীকে আরও কঠোর ও কার্যকর ভূমিকা পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি...
বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এ খাতে দীর্ঘদিন ধরে চলে আসা অব্যবস্থাপনা ও...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
জাতীয় স্বার্থেরভিত্তিতে প্রয়োজন অনুযায়ী যেকোনো নিরাপত্তা জোটে বাংলাদেশের যুক্ত হওয়াকে অস্বাভাবিক কিছু নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেন, বর্তমান পরিবর্তিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর