লবিস্ট নিয়োগের অভিযোগ বানোয়াট, দাবি বিএনপির

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ০২:১৬ পিএম

দেশবিরোধী প্রচারণায় বিএনপির লবিস্ট নিয়োগের অভিযোগকে ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আন্তর্জাতিক উচ্চপর্যায় থেকে আসা নিষেধাজ্ঞার পর ক্ষমতাসীনরা মিথ্যা বক্তব্য দিয়ে নিজেদের অপকর্ম আড়াল করছে বলে মন্তব্য করেছেন তিনি। 

বুধবার (১৯ জানুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে তার সমাধিতে ফুল দেওয়ার পর এ সব কথা বলেন তিনি। 

দেশের বিরুদ্ধে প্রচারণা চালানোর জন্য মার্কিন প্রতিষ্ঠানের সাথে বিএনপির চুক্তি রয়েছে, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর এমন দাবির প্রেক্ষিতে খন্দকার মোশাররফ বলেন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার হরণ ও নিজেদের লুটপাট-লুণ্ঠন ধামাচাপা দিতেই ১৪ বছর ধরে লবিস্ট নিয়োগ করেছে আওয়ামী লীগ। জনগণকে বিভ্রান্ত করতেই এখন বানোয়াট বক্তব্য দিচ্ছে তারা।

আরও পড়ুন: দেশবিরোধী প্রচারে বিএনপির ব্যয় সাড়ে ৩১ কোটি টাকা: শাহরিয়ার

এদিকে, দলটির আরেক নেতা মির্জা আব্বাস বলেছেন, বাকশাল প্রতিষ্ঠা করতেই একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে সরকার।

নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া বিএনপি কোন নির্বাচনে যাবেনা এবং নির্বাচন হতেও দেবে না, এমন মন্তব্য করে একদলীয় নির্বাচন প্রতিহত করার হুঁশিয়ারি দেন তিনি। 

উল্লেখ্য, দেশবিরোধী প্রচারণার জন্য বিএনপি দুইটি মার্কিন প্রতিষ্ঠানকে সাড়ে ৩১ কোটি টাকা দিয়েছে বলে মঙ্গলবার দাবি করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

তিনি বলেন, বিএনপি তাদের কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা ব্যবহার করে ২০১৮ সাল পর্যন্ত প্রায় সাড়ে ৩১ কোটি টাকা ব্যয় করে যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছিলো।


একাত্তর/এসজে

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর