ফেসবুক ব্যবসাতেও লাগবে নিবন্ধন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১০:৩১ পিএম

এখন থেকে ফেসবুক নির্ভর ব্যবসা করতে গেলেও নিবন্ধন লাগবে। ফেব্রুয়ারি থেকেই এই সামাজিক মাধ্যম নির্ভর উদ্যোক্তাদের দেয়া হবে ইউনিক বিজনেস আইডি। 

বিনা খরচে, ঘরে বসেই উদ্যোক্তারা নিবন্ধন করতে পারবেন। একই সঙ্গে পণ্য অর্ডার দিয়ে গ্রাহকরাও মনিটরিং করতে পারবে। অভিযোগ জানাতে পারবেন অনলাইনে।

বুধবার (১৯ জানুয়ারি) আইসিটি বিভাগের সম্মেলন কক্ষে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা জানান।

ই-কমার্স খাতের প্রধান শর্ত চারটি। ইন্টারনেট, পণ্যের মজুদ, লেনদেন সমাধান এবং ক্রেতাদের আস্থা। এই চারটি শর্তের তিনটিতেই ব্যর্থ হয়েছিলো ইভ্যালি।

ফলাফল, মাত্র তিন বছরেই তালা ঝুললো ইভ্যালিতে। আর লাখো গ্রাহক কোটি টাকা হারিয়ে বসে পড়লো পথে। সঙ্গে অনলাইনে কেনাকাটায় ক্রেতাদের আস্থা ঠেকলো তলানিতে। 

শুধু ইভ্যালি নয়, ইভ্যালির পরে একের পর এক অনিয়ম ধরা পড়ে অনলাইন কেনাবেচায়। ফেসবুক পেইজের পরিস্থিতি তো আরো নাজুক। এই বাস্তবতায় ডিজিটাল কমার্স খাতে আবার গ্রাহকদের আস্থা ফেরাতে চায় সরকার।

আইসিটি প্রতিমন্ত্রী জানান, আগামী ফেব্রুয়ারিতে চালু হচ্ছে ইউনিক বিজনেস আইডি। গ্রাহকদের অভিযোগ শোনা এবং সমাধানের জন্যে থাকছে সেন্ট্রাল লজিস্টিক ম্যানেজমেন্ট সিস্টেম। মার্চে উদ্বোধন হবে ডিজিটাল আন্তঃলেনদেন প্লাটফর্ম ‘বিনিময়’।

প্রতিমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ব্যবসায়ীদের ইউবিআইডিতে নিবন্ধন করতে হবে। এর মাধ্যমে ফেসবুকভিত্তিক যারা ব্যবসা করছেন, তারাও নিবন্ধনের আওতায় আসবেন। নিবন্ধিত কোন প্রতিষ্ঠানের মাধ্যমে কারো অভিযোগ থাকলে সিসিএমএস’র মাধ্যমে তা নিষ্পত্তি করা হবে।’

তিনি জানান, ডিজিটাল কমার্স খাতে স্থিতিশীলতা আনতে চারটি সিস্টেম ফেব্রুয়ারি মাসে শুরু হবে ডিজিটাল ব্যবসায় নিবন্ধন ইউবিআইডি (ইউনিক বিজনেস আইডি) ও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া (সেন্ট্রাল কম্পেলিন ম্যানেজমেন্ট সিস্টেম- সিসিএমএস)।

মার্চে ডিজিটাল আন্তঃলেনদেন প্লাটফর্ম ‘বিনিময়’ উদ্বোধন করা হবে। তবে, সেন্ট্রাল লজিস্টিক ট্র্যাকিং প্লাটফর্ম (সিএলটিপি) চালু করতে আরো ছয় মাস সময় লাগতে পারে।

আরও পড়ুন: এখনো তিন কোটি বই পৌঁছায়নি শিক্ষা প্রতিষ্ঠানে

নতুন এই প্রযুক্তির উদ্যোক্তারা জানান, এতে ক্রেতা ভোক্তা সবার স্বার্থ দেখা হবে। আর, উদ্যোক্তারা বলছেন, সিদ্ধান্তগুলো কার্যকর হলে ফেসবুকের বাণিজ্যিক পেইজগুলোর স্বচ্ছতা আরো বাড়বে।

বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগ এবং আইসিটি বিভাগের কারিগরি সহায়তায় প্লাটফর্মগুলো তৈরির কাজ প্রায় শেষ।


একাত্তর/আরএ

দেশের গ্রামীণ ও স্থানীয় শিল্পখাতকে পরিবেশবান্ধব এবং টেকসই হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ১০০০ কোটি টাকার একটি বিশেষ পুনঃঅর্থায়ন তহবিল গঠন করেছে বাংলাদেশ ব্যাংক।
নতুন উদ্যোক্তা তৈরিতে ৮০০ থেকে ৯০০ কোটি টাকার একটি স্টার্টআপ ফান্ড গঠন করেছে বাংলাদেশ ব্যাংক। বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এই তহবিল বিতরণ করা হবে বলে জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ...
বিশ্বে বড় বাজার থাকা সত্ত্বেও আমলাতান্ত্রিক জটিলতায় চামড়াখাতে রপ্তানি বাড়ছে না বলে অভিযোগ করেছেন উদ্যোক্তারা। এ শিল্পের উন্নয়নে সরকারি নীতি সহায়তার দাবি জানিয়েছেন তারা।বৃহস্পতিবার রাজধানীর বসুন্ধরা...
মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদের উদ্যোক্তা হয়ে বদলে গেছে অনেকের জীবন। যে কোন কাজের পাশাপাশি নগদের এজেন্ট হয়ে বাড়তি উপার্জনের পথ খুলেছে বহু মানুষের।আয়ের নতুন উৎস খুঁজে পাওয়া এমন মানুষের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর