এখনো তিন কোটি বই পৌঁছায়নি শিক্ষা প্রতিষ্ঠানে

আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ০৯:৪১ পিএম

প্রাক-প্রাথমিক এবং মাধ্যমিকের তিন কোটি বই এখনো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়নি। এর মধ্যে প্রাথমিকে প্রায় ৭০ লাখ এবং মাধ্যমিকে আড়াই কোটি বই সরবরাহ করা হয়নি। 

সময়মতো বই না পাওয়ায় ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। যদিও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, চলতি মাসেই পৌঁছে যাবে সব বই। 

মধ্য জানুয়ারি পার হয়ে যাওয়ার পরও, রাজধানীর বেশিরভাগ স্কুলে মাধ্যমিকের সব শ্রেণির পুরো বই আসেনি। ষষ্ঠ আর সপ্তমের দুই-একটি বই বাকি আছে। 

তবে অষ্টম শ্রেণির সাহিত্য কণিকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ধর্ম বই এখনো আসেনি। নবম-দশম শ্রেণির বাংলা রচনা, সাধারণ বিজ্ঞানের বই পায়নি শিক্ষার্থীরা। 

করোনাকালে ক্লাস চলছে সপ্তাহে এক বা দু'দিন করে। এমন বাস্তবতায় শিক্ষা কার্যক্রম সচল রাখতে বই ছাড়া বিকল্প নেই বলে জানাচ্ছেন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা।

উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় অধ্যক্ষ জহুরা বেগম জানান, থানা শিক্ষা অফিস থেকে বই না দিলে তাদের কিছু করার নেই। মাধ্যমিকের সব বই দেয়া হয়নি বলে তারাও দিতে পারেনি।

আরও পড়ুন: মালয়েশিয়া যেতে কর্মীদের খরচ নামছে লাখ টাকার নিচে

আর শিক্ষার্থীরা বলছেন, বই উৎসবের দুই সপ্তাহ পার হলেও এখনো স্কুল থেকে সব বই দেয়া হয়নি। এ পর্যন্ত তিন ধাপে নয়টি বই পেয়েছেন তারা।

স্কুলে আসলে দুই-তিনদিন পরপর আসতে বললেও বই ছাড়া ফিরে যেতে হচ্ছে। কবে দেওয়া হবে সেটিও নিশ্চিত করে বলা হচ্ছে না।

image


এ বছর ৩৫ কোটি বই বিতরণের লক্ষ্য সরকারের। এর মধ্যে ৯ কোটি ৯৮ লাখ ৫৮ হাজারের বেশি বই প্রাথমিকে, আর মাধ্যমিকের সংখ্যা ২৪ কোটি ৭১ লাখ ৬৩ হাজারের বেশি। 

এখন পর্যন্ত প্রাথমিকে প্রায় ৭০ লাখ, মাধ্যমিকে প্রায় আড়াই কোটি বই সরবরাহ করা সম্ভব হয়নি। প্রাক-প্রাথমিকের বই পায়নি দেশের অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠান। 

তবে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য অধ্যাপক ফরহাদুল ইসলাম জানান, চলতি মাসেই সব বই পৌঁছে যাবে শিক্ষার্থীদের কাছে।  


একাত্তর/এসজে
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে কর্মরত প্রভাষক হতে অধ্যাপক পর্যায়ের সকল কর্মকর্তার ২০২৫ সালের বার্ষিক গোপনীয় প্রতিবেদন (এসিআর) দাখিলের অঞ্চলভিত্তিক সময়সূচি ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা...
জানুয়ারির মধ্যে সময় বেঁধে দেয়া হলেও প্রাথমিক ও মাধ্যমিকের ৪০ কোটি বইয়ের মাত্র অর্ধেক পৌঁছেছে শিক্ষার্থীদের হাতে। এনসিটিবি চেয়ারম্যান বলছেন, দেরিতে ছাপাতে দেয়ার পাশাপাশি প্রেস মালিকদের অসহযোগিতাও,...
দেশের সব সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ২০২৫ সালের বাৎসরিক ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৬ দিন ছুটি রাখা হয়েছে।
‘আগামী শিক্ষাবর্ষ থেকে শনিবারও স্কুল খোলা থাকবে’- সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন একটি তথ্য ছড়িয়ে পড়েছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর