সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০২:২২ পিএম

সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। অসুস্থতা নিয়ে বুধবার (১৯ জানুয়ারি) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন তিনি।

বর্তমানে তিনি হাসপাতালের ভিআইপি ডিলাক্সের কেবিন নম্বর ৬১২তে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে মঙ্গলবার (১৮ জানুয়ারি) একই হাসপাতালে ভর্তি হন তার স্ত্রী ডালিয়া ফিরোজ।

আরও পড়ুন: খানহাজানের বসতভিটায় মিলল সাড়ে ছয়শ বছর আগের তৈজসপত্র

হাসপাতাল সূত্র বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, প্রধান বিচারপতি ও তার স্ত্রী দুজনই সুস্থ আছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় তাদের বিষয়ে মেডিকেল বোর্ড বসবে।

এদিকে আজ আপিল বিভাগে জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামান ননীর নেতৃত্বে বিচারকাজ চলছে।

অন্যদিকে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি বাসায় আইসোলেশনে আছেন।


একাত্তর/টিএ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন।
নারী ও শিশু নির্যাতনের মামলার শুনানির জন্য আগামী রোববার (১৪ জুন) থেকে হাইকোর্টে বিশেষ বেঞ্চে বিচারকাজ হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী।
প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আশফাকুল ইসলাম।
বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর