'আইপি টিভি ও ইউটিউব চ্যানেল খবর প্রচার করতে পারে না'

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০১:০৪ পিএম

সম্প্রচার নীতিমালা অনুযায়ী আইপি টিভি ও ইউটিউব চ্যানেল খবর প্রচার করতে পারে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আর তাই নীতিমালা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) তিনদিনের ডিসি সম্মেলনের শেষ দিনে এ নির্দেশ দেন বলে তিনি সাংবাদিকদের জানান।

তিন দিনব্যাপী সম্মেলনের শেষ দিনে তথ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপপ্রচার বন্ধের আহ্বান জানান। ক্যাবল টেলিভিশনগুলো যেনো বিজ্ঞাপন প্রচার না করতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ারও নির্দেশ দেন তিনি।

এদিকে নদীর নাব্যতা ধরে রাখতে দূষন ও দখল বন্ধে জেলা প্রশাসকদের আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

আরও পড়ুন: সস্ত্রীক করোনা আক্রান্ত প্রধান বিচারপতি

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ব্যবস্থা ব্যবস্থা নিতে বলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। তিনি জানান সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত অনুমতি নিয়ে বালু উত্তোলন করা যাবে। 

এসময় পশু খাদ্যে ভেজাল ও কারেন্ট জাল বন্ধে ব্যবস্থা নিতে নির্দেশ দেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী স ম রেজাউল করিম।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেনা, নৌ ও বিমান বাহিনী প্রধান ডিসি সম্মেলনে অংশ নেন। বৈঠক শেষে সেনা প্রধান জেনারেল শফিউদ্দিন আহমেদ বলেন, সামরিক ও বেসামরিক প্রশাসনকে এক সাথে কাজ করতে হবে। তাহলেই অভিষ্ট লক্ষ্যে পৌছানো যাবে। 


একাত্তর/টিএ

আয়না যেমন নিখুঁত না হলে মানুষের চেহারার বিকৃত প্রতিচ্ছবি দেখা যায়, তেমনি গণমাধ্যমও যদি বস্তুনিষ্ঠ না হয়, তাহলে রাষ্ট্র ও সমাজ সম্পর্কে ভুল প্রতিচ্ছবি জনগণের সামনে উপস্থাপিত হবে।
বাংলাদেশে সব ধরনের ডিজিটাল ঝুঁকি মোকাবিলা এবং ই-নিরাপত্তা নেটওয়ার্ক সুরক্ষিত করার জন্য সরকার সম্ভাব্য সবকিছু করবে বলে ঘোষণা দিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। একই সঙ্গে ভুয়া খবর ও...
মূলধারার গণমাধ্যমকর্মীদের পেশা চর্চার ক্ষেত্রে যে কোনো ধরনের অনৈতিক বাধা বা হস্তক্ষেপ মোকাবিলায় বর্তমান সরকার ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির...
‎তরুণদের আধুনিক প্রযুক্তি সম্পর্কে দক্ষ ও সচেতন করে গড়ে তুলতে প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্ক নির্দেশনা দিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর