র‍্যাব সৃষ্টিকারীদেরই র‍্যাবের বিরুদ্ধে অপপ্রচার: কামাল

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১০:৪৯ পিএম

যারা র‍্যাব তৈরি করেছিলো তারাই এখন র‍্যাবের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে তিনদিনের ডিসি সম্মেলনের শেষদিনে অষ্টম অধিবেশনের পর জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে এ মন্তব্য করেন তিনি।

জাতিসংঘের শান্তিরক্ষা মিশন থেকে র‌্যাবকে বাদ দেওয়ার বিষয়ে মানবাধিকার সংগঠনগুলোর দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী একথা বলেন।

মানবাধিকার সংগঠনগুলোর জাতিসংঘে চিঠি দেওয়ার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমি সবসময় বলে আসছি, যদি পেছনের দিকে তাকান- র‌্যাব কখন তৈরি হয়েছিল। যারা র‌্যাব তৈরি করেছিল, এখন তারাই আবার র‌্যাবকে অপছন্দ করছে, নানা ধরনের অপপ্রচার করছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আমরা তো চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে, এমন কোনো দেশ নেই যেখানে এনকাউন্টারের ঘটনা ঘটে না। পুলিশ বাহিনীর বিরুদ্ধে কেউ যদি অস্ত্র তুলে কথা বলে, পুলিশ বাহিনীর সদস্যরা তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না। তখনই এসব ফায়ারিংয়ের ঘটনা ঘটে।

আরও পড়ুন: 'আইপি টিভি ও ইউটিউব চ্যানেল খবর প্রচার করতে পারে না'

তিনি আরও বলেন, র‍্যাব যে ভালো কাজ করছে সেটা তারা দেখে না। সব দোষ যদি র‍্যাবের উপর দেয়া হয় তাহলে সেটা তাদের প্রতি অবিচার করা হবে বলেও মন্তব্য করেন তিনি। 

বিশ্বের সাথে তাল মিলিয়ে বিশ্বমানের পুলিশবাহিনী গঠনে কাজ করা হচ্ছে বলে জানান তিনি। এছাড়াও তিনি টেকসই নিরাপত্তা ব্যবস্থার উপর জোর দেয়ার কথা বলেন। 

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী মান্ধাতা আমলের আইন হালনাগাদ করা হবে উল্লেখ করে ডিসি-এসপিদের মিলেমিশে কাজ করার আহবান জানান। 


একাত্তর/এসজে

চলমান শিক্ষার্থী আন্দোলনের নেপথ্যে সরকারকে বিব্রত করার এবং ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি হুশিয়ারি দিয়ে বলেছেন, পেছনে যে-ই থাকুক না...
সরকার কোনো রাজনৈতিক দলের রাজনীতি জোর করে বন্ধ করতে চায় না, বরং আইনের মাধ্যমেই ফ্যাসিবাদী আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি...
বিগত অন্তর্বর্তী সরকারকে কেবল ‘অধ্যাদেশ জারির সরকার’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, এমনকি বিদায়বেলায়ও তারা একটি নতুন অধ্যাদেশ জারি করতে চেয়েছিলো। 
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তার স্ত্রী ও দুই সন্তানের বিরুদ্ধে দুর্নীতি ও মানিলন্ডারিংয়ের মামলায় চার্জশিট দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সৌদি আরবকে বেসামরিক পারমাণবিক কর্মসূচি গড়ে তোলার সুযোগ দিতে বড় ধরনের একটি চুক্তি ঘোষণা করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর