গুদামে অখাদ্য চাল ঢোকানোয় কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ০৬:৪৫ পিএম

কুড়িগ্রামের রৌমারী উপজেলার সরকারি খাদ্য গুদামে রাতের অন্ধকারে খাবার অযোগ্য চাল ঢোকানোর অভিযোগে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম তাকে সাময়িকভাবে বরখাস্তের আদেশ দেন। সেই সাথে পার্শ্ববর্তী রাজিবপুর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিককে অতিরিক্ত দায়িত্ব হিসেবে রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব গ্রহণের আদেশ দিয়েছেন।

রৌমারীর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল ইমরান দাপ্তরিকভাবে চিঠি পেয়েছেন বলে জানান। তিনি বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলা খাদ্য গুদামে কুড়িগ্রাম থেকে পাঠানো ভালো চাল গুদামে না ঢুকিয়ে তার পরিবর্তে স্থানীয় মিলারদের কাছ থেকে খাবার অযোগ্য চাল নিয়ে ঢোকানো হচ্ছিল।

এসময় হাতেনাতে ধরা পড়ার পর খাদ্য গুদাম সিলগালা করা হয়। এছাড়া বুধবার দুপুরের দিকে তিন সদস্য বিশিষ্ট বিভাগীয় তদন্ত কমিটি সরেজমিন তদন্ত করে অভিযোগের সত্যতা পায়। এরই পরিপ্রেক্ষিতে ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

ইউএনও আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ৩০ কেজি ওজনের ১৭৩ বস্তা খাবার অযোগ্য চাল গুদামে ঢোকানো হয়। গুদামে বাইরে তখন ঢোকানোর অপেক্ষায় ছিল ৭৭ বস্তা চাল। এ খবর পাওয়ার পর ঘটনাস্থলে গিয়ে গুদামে ঢোকানো ১৭৩ বস্তা চালসহ আগে থেকে রক্ষিত ১৯ মেট্রিক টন চালসহ ১ নম্বর গুদাম সিলগালা করা হয়।

আর বাইরে থাকা ৭৭ বস্তা চাল সশস্ত্র আনসারের পাহারায় রাখা হয়। ভিজিডিসহ বিভিন্ন কর্মসূচির উপকারভোগীদের মধ্যে বিতরণের জন্য জেলা সদরের খাদ্য গুদাম থেকে ৩০০ মেট্রিক টন চাল রৌমারী উপজেলা খাদ্য গুদামে পাঠানোর চলাচল কর্মসূচি দেওয়া হয়।

আরও পড়ুন: এমপি মুরাদের দেখা মিললো চাচার জানাজায়

এই চলাচল কর্মসূচির আওতায় জেলা সদর থেকে দুদিন আগে ১৫৪ মেট্রিক টন চাল রৌমারীতে পাঠানোর জন্য ছাড় করা হয়। কিন্তু সে চাল গুদামে না ঢুকিয়ে রাতের অন্ধকারে স্থানীয় মিলারের কাছ থেকে ওই খাবার অযোগ্য চাল গুদামে ঢোকানো হচ্ছিল। 

সাময়িকভাবে বরখাস্তকৃত রৌমারী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোর্শেদ আলম জানান, তাকে সাময়িকভাবে বরখাস্ত করার কথা শুনেছেন। এখন পর্যন্ত চিঠি পাননি বলে জানালেও এর বেশি কিছু বলতে রাজী হননি তিনি। 

রৌমারী খাদ্য গুদামের অতিরিক্ত দায়িত্ব পাওয়া রাজিবপুর উপজেলার খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক জানান, অতিরিক্ত দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। দায়িত্ব বুঝে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।

এ প্রসঙ্গে রংপুরস্থ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: আব্দুস সালাম জানান, তিন সদস্য বিশিষ্ট কমিটির তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় রৌমারী উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা মোর্শেদ আলমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন আইনানুযায়ী তার বিরুদ্ধে অন্যান্য বিভাগীয় ব্যবস্থা প্রহণের প্রক্রিয়া চলছে। 


একাত্তর/টিএ

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত পিরোজপুর টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্মল চন্দ্র ভদ্রকে সাময়িক বরখাস্ত করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর