ফেসবুক পোস্ট নিয়ে তিন দফা সংঘর্ষ, আহত ২০

আপডেট : ২৪ জানুয়ারি ২০২২, ১০:৪৫ এএম

মুন্সীগঞ্জ শ্রীনগরে ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এ ঘটনায় একটি মোটরসাইকেল ভাংচুর করা হয়েছে। 

রোববার (২৩ জানুয়ারি) সন্ধ্যা বিকেল ৫টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের আলামিন এলাকায় দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

তবে দুই গ্রুপের লোকজন থানায় অভিযোগ করতে এসে থানার গেটের সামনে তৃতীয় দফায় বাকবিতণ্ডায় জড়িয়ে পরলে পুলিশ চারজনকে আটক করে।

স্থানীয়রা জানায়, সদ্য ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের নির্বাচনে জয়ী প্রার্থী নুরুল আমিন মোড়ল ও তার লোকজন নির্বাচনে পরাজিত প্রার্থী সামাদ মেম্বারের লোকজনকে উদ্দেশ্য করে অনবরত ফেসবুকে পোস্ট দিতে থাকে। 

এই ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। 

রোববার সন্ধ্যায় নুরুল আমিন মেম্বার আলোর দিশারী ক্লাবের সামনে তার লোকজন নিয়ে সামাদ মেম্বার গ্রুপের লোকজনের উপর হামলা চালায়। 

এসময় স্থানীয়দের হস্তক্ষেপে দুই গ্রুপ ওই স্থান ত্যাগ করে। এই ঘটনার ১৫ মিনিট পরে নুরুল আমিন মোড়ল আবার তার লোকজন নিয়ে আলামিন বাজারে উপস্থিত হয়ে আবারও সামাদ মেম্বারের লোকজনের উপর হামলা চালায়।

আরও পড়ুন: কুয়াকাটায় ভেসে এলো আরেকটি মৃত ডলফিন

এতে আজিবর শেখ (৪২) এর মাথা ফেটে যায়। এছাড়াও তানিয়া (৩৮) ও মাসুদসহ (৩৫) বেশ কয়েকজন আহত হয়। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসার পথে তারা বাধার মুখে পড়লে পরে দোহার উপজেলায় গিয়ে চিকিৎসা নেয়। 

পরে নুরুল আমিন মেম্বারের লোকজন আক্রোশ থেকে আগরতলা ষড়যন্ত্র মামলার বৈরি সাক্ষী আবুল হোসেনের ছেলে রফিকের মোটরসাইকেলটি ভেঙ্গে গুড়িয়ে দেয়। 

অপরদিকে নুরুল আমিন মেম্বার এই অভিযোগ অস্বীকার করে বলেন, সামাদ মেম্বারের লোকজনই তাকেসহ তার লোকজনকে মারধর করেছে। তার পক্ষের কামাল, আতিক ইসলাম, আরমান, বাবু, রবিনসহ বেশ কয়েকজনকে মারধর করা হয়েছে বলে তিনি দাবী করেন। 

এদিকে, রাত সাড়ে আটটার দিকে দুই গ্রুপ থানায় অভিযোগ দিতে এসে থানার গেটে সংঘর্ষে জড়িয়ে পরলে পুলিশ নুরুল আমিন মেম্বার গ্রুপের তিনজন ও সামাদ মেম্বার গ্রুপের একজনকে আটক করে। 

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। চারজনকে আটক করা করেছে। ঘটনায় দুই পক্ষেরই অভিযোগ পাওয়া গেছে। ঘটনার তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে। 


একাত্তর/এসজে

মুন্সীগঞ্জে মোবাইল চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ জুন) দিবাগত রাতে জেলার শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি এলাকায় চুরির অভিযোগ তুলে স্থানীয় একটি মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ওই...
মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী ১১ কিলোমিটার দীর্ঘ নয়নের খাল পরিদর্শন ও খাল খনন কাজের উদ্বোধন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসার দাফন সম্পন্ন হয়েছে। বুধবার (২০ মে) রাত ৯টার দিকে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ইছাপুরা ইউনিয়নের মধ্যম শিয়ালদী গ্রামে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর