নারায়ণগঞ্জে পোশাক কারখানায় ভয়াবহ আগুন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১০:১৯ পিএম

নারায়ণগঞ্জ বন্দরের মদনপুরে জাহিন নীটওয়্যার লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট। 

শুক্রবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মদনপুরের স্ট্যান্ড এলাকায় ওই কারখানায় আগুন লাগে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ঢাকা, নারায়ণগঞ্জ, সোনারগাঁও ও বন্দরসহ আশপাশের ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা এখনও জানা যায়নি। এখন পর্যন্ত হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি। 

আরও পড়ুন: করোনাকালে দেশে সর্বোচ্চ শনাক্তের হারের রেকর্ড

কারখানার শ্রমিকরা জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় কারখানার বন্ধ ছিলো। তবে কারখানার পাঁচ নম্বর ইউনিটে কাজ করার সময় হঠাৎ উপরের আগুন দেখে শ্রমিকরা বাইরে বের হয়ে নিরাপদ স্থানে চলে যায়। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, দ্বিতীয় তলার চারটি কক্ষে আগুন ছড়িয়ে গেছে। তবে কারখানা বন্ধ থাকার কারণে ভেতরে কোন শ্রমিক আটকা পড়েনি তা আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। কোনো হতাহতের খবর এখনও পাওয়া যায়নি। 


একাত্তর/এসজে

একটি নামজারির জন্য সরকারি ফি এক হাজার ১৭০ টাকা। কিন্তু সেই নামজারির জন্য দাবি করা হয় ৭০ হাজার টাকা। দরকষাকষির পর ২০ হাজার টাকায় ‘রফা’ হয়। অগ্রিম নেওয়া হয় ১০ হাজার টাকা। গুণে গুণে দুই দফায় এই টাকা...
লালমনিরহাট প্রেসক্লাবের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোকুল রায়ের (৮০) ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।
দীর্ঘ প্রায় ছয় মাস বন্ধ থাকার পর অবশেষে গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)।
কেরানীগঞ্জে সেলুনে চুল কাটার সময় এক তরুণ মাছ ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মোহাম্মদপুর এলাকায় ফুটপাতে দোকান বসানো ও চাঁদা না দেওয়াকে কেন্দ্র করে এই...
চলতি ২০২৬-২৭ অর্থবছরের আড়াই মাসে বাংলাদেশে প্রবাসী বাংলাদেশিদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৭ দশমিক ৩৫১ বিলিয়ন মার্কিন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৩ শতাংশ বেশি।
নাগরিকদের জন্য দ্রুত, নির্ভরযোগ্য ও ঝামেলাহীন সেবা নিশ্চিত করার পাশাপাশি বাংলাদেশি নথিপত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতা অক্ষুণ্ন রাখতে ই-অ্যাপোস্টিল (ই-অ্যাপোস্টিল) ব্যবস্থা আরও...
সুপ্রিম কোর্টের মূল ফটকের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দুজনকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
ওয়ানডে ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ভারতের সাবেক খেলোয়াড় শচীন টেন্ডুলকারের বিশ্ব রেকর্ড ভেঙ্গেছেন জিম্বাবুয়ের উইকেটরক্ষক-ব্যাটার ব্রেন্ডন টেইলর। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর