বাগেরহাটে সব ধরণের সভা-সমাবেশ নিষিদ্ধ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০৭:০৪ পিএম

বাগেরহাটে করোনা সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে থাকায় জেলায় সব ধরণের সভা, সমাবেশ, সামাজিক অনুষ্ঠান এবং জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটির সভা থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

একই সাথে শহর-বন্দর, গ্রাম থেকে সর্বত্রই জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত জোরদার করা হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) সকালে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান শহীদ মিনার সড়ক, প্রেসক্লাবের সামনে, শালতলাসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করেন এবং জনগণকে মাস্ক পরতে অনুরোধ জানান। 

এদিকে বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৫৯ জন করোনা আক্রান্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার শতকরা ৩৯.৮৬ শতাংশ। এই সময়ে জেলায় ১৪৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের করোনা শনাক্ত করেছে স্বাস্থ্য বিভাগ।

এনিয়ে জেলায় এ পর্যন্ত করোনা শনাক্তের সংখ্যা ৭ হাজার ৪২১ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে জেলায় মারা গেছে ১৪৪ জন। 

সোমবার বাগেরহাট শহরের মেইন রোড, সাধনার মোড়, কাপুডেপট্টি, কাঁচাবাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে স্বাস্থ্যবিধি উপেক্ষিত। মানুষ মাস্ক ছাড়া হরহামেশা ঘুরে বেড়াচ্ছে। মাস্ক না পরার কারণ হিসেবে মানুষের অজুহাতের শেষ নেই।

image

আরও পড়ুন: ১৫ মার্চের মধ্যে সকল ড্রেন পরিষ্কারের নির্দেশ

বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদ জানান, করোনা সংক্রমণ রোধ করতে হলে অবশ্যই সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। এই মুহূর্তে বাগেরহাটে করোনা আক্রান্ত ১১ জন হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন। বাকিরা বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে বলে তিনি জানায়।


একাত্তর/আরএ

জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
পাবনার হিমাইতপুরে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের বসতবাড়ি ও আশপাশের জমি নির্বিঘ্নে পরিচালনা নিশ্চিতের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর লিখিত আবেদন জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদ বিবরণীতে তথ্য গোপনের দায়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় টেকনাফ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাফর আহমেদকে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে...
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে সাত বছর বয়সী এক কন্যাশিশুকে উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অপহরণের কাজে ব্যবহৃত একটি...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর