বানোয়াট গল্প ছড়িয়ে পরিবারসহ নারীকে ‘সমাজচ্যুত’ করার অভিযোগ

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:০৬ পিএম

উচ্চশিক্ষায় আমেরিকায় যাওয়া এবং ভিন্নধর্মের মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার অভিযোগ তুলে এক শিক্ষার্থীর পরিবারকে স্থানীয় মসজিদ কমিটি সমাজচ্যুত করেছে বলে অভিযোগ উঠেছে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের ঝর্ণা চৌধুরী নামে এক শিক্ষার্থীর পরিবারের সাথে এই ঘটনা ঘটেছে।

এ বিষয়ে ঝর্ণার বাবা আব্দুল হাই চৌধুরী সোমবার (৩১ জানুয়ারি) কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে আব্দুল হাই চৌধুরী উল্লেখ করেন, ঝর্ণা ২০০৮ সাল থেকে নারী অধিকারসহ বিভিন্ন সামাজিক কাজে যুক্ত ছিলেন। একটি সামাজিক সংগঠনের প্রধান সমন্বয়কও ছিলেন তিনি। এ কারণে এলাকার কিছু মানুষের বিরাগভাজন হন ঝর্ণা।

আমেরিকায় অবস্থানরত ঝর্ণার ছবি ফেসবুকে ছড়িয়ে এলাকায় নানা অপবাদ প্রচার করে একটি গোষ্ঠি। বলা হয়, ঝর্ণা নাস্তিক হয়ে গেছেন ও সেখানে গিয়ে ছোট ছোট কাপড়-চোপড় পরেছেন এবং এক হিন্দু ছেলেকে বিয়ে করেছেন।

এরপর স্থানীয় মসজিদ কমিটি সভা ডেকে আব্দুল হাইয়ের পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা দেয়। এ ঘটনায় সামাজিকভাবে চাপে আছেন বলে জানান তিনি।

এর আগে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝর্ণার নামে কুৎসা রটান কিছু লোক। এ ঘটনায় শাহপরাণ থানায় জিডিও করেছিলেন ঝর্ণা। পরে গত ২৬ ডিসেম্বর উচ্চশিক্ষার জন্য আমেরিকা চলে যান তিনি।

আরও পড়ুন: জেব্রার মৃত্যু: সাফারি পার্কের দুই কর্মকর্তাকে প্রত্যাহার

এ বিষয়ে ঝর্ণা বলেন, গত ২৬ ডিসেম্বর আমি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসি। ২৭ ডিসেম্বর থেকে স্থানীয় একটি মৌলবাদী গোষ্ঠি ফেসবুকে আমাকে নিয়ে কুৎসা রটাতে থাকে।

পরদিন শুক্রবার স্থানীয় ভাটেরা বাজার কেন্দ্রীয় জামে মসজিদ পঞ্চায়েত কমিটি আমার বাবা আব্দুল হাইকে সালিশে ডাকেন। গুরুতর অসুস্থ থাকায় বাবা যেতে না পারায় ক্ষিপ্ত হয়ে মসজিদ পঞ্চায়েত কমিটির সভাপতি মাখন মিয়া ও সম্পাদক আমিন মিয়ার নির্দেশে আমার পরিবারকে সমাজচ্যুত করে দেয়া হয়।

বিষয়টি জানতে পঞ্চায়েত কমিটির সম্পাদক আমিন মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি সমাজচ্যুতের বিষয়টি অস্বীকার করেন।

এ ব্যাপারে ইউএনও এটিএম ফরহাদ চৌধুরী বলেন, একটি অভিযোগ পেয়েছি। সামাজিকভাবে তাদেরকে যেন কোনো ধরনের হয়রানি না করা হয়, তার জন্য আমি কমিটিকে সতর্ক করে দিয়েছি।

সেই সঙ্গে আগামী ৯ ফেব্রুয়ারি উভয় পক্ষকে অফিসে আসতে বলেছি। ঝর্ণার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় থানাকেও অবগত করা হয়েছে বলে জানান ইউএনও।


একাত্তর/টিএ

মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
মৌলভীবাজারে মাইক্রোবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর