হিমেলের মৃত্যুতে হত্যা মামলা করবে প্রশাসন: রাবি ভিসি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২২, ০১:২১ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুব হাবিব হিমেলের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। একই সঙ্গে বুধবারের মধ্যে হিমেলের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন ভিসি।

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নিহত শিক্ষার্থী হিমেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব কথা জানান উপাচার্য।

অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আপাতত ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে হিমেলের পরিবারকে। তবে এফসির সঙ্গে বৈঠক করে এই ক্ষতিপূরণ বাড়ানো সম্ভব হলে সেটি বাড়ানো হবে। হিমেলের মায়ের সব ধরনের আর্থিক দায়িত্ব নেবে বিশ্ববিদ্যালয়।’

আরও পড়ুন: ঢাবি ছাত্রলীগের হল কমিটি ঘোষণা

এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী রিমেলের চিকিৎসার সকল খরচও প্রশাসন বহন করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে ক্যাম্পাসের ভেতরে হবিবুর রহমান হলের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে হিমেলকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ঘটনার পর বিক্ষুব্ধ ছাত্ররা পাঁচটি ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি নির্মাণাধীন ভবনেও ভাঙচুর চালায়। 


একাত্তর/এআর 

সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন। 
কেউ যাতে ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। শুক্রবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (রুলা) সম্মেলনে তিনি...
কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে হত্যা-নিপীড়নের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের মৌন মিছিল শেষে শিক্ষার্থীদের তুলে নেয়ার চেষ্টা করে পুলিশ। এ সময় শিক্ষক-শিক্ষার্থীদের সাথে পুলিশের ব্যাপক...
ক্লাস-পরীক্ষা বর্জন করে কোটা সংস্কারের দাবিতে রেল ও সড়ক পথ অবরোধ করে আন্দোলন করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে ট্রেন চলাচলে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়েছে। 
মেহেরপুরের গাংনীতে জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টনের কার্যালয়ের পাশে পরপর দুটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিশ্বজুড়ে সুন্দরের সবচেয়ে বড় মহাযজ্ঞের অবসান ঘটিয়ে অবশেষে উদযাপিত হলো নতুন বিশ্ব সুন্দরীর অভিষেক। ভিয়েতনামের চোখধাঁধানো নাহ ট্রাং শহরে আয়োজিত 'মিস ওয়ার্ল্ড ২০২৬' আসরের রক্ত গরম করা ফাইনালে...
মাথায় ঝলমলে এক বিশ্বসুন্দরীর মুকুট পরার সুদূরপ্রসারী স্বপ্ন নিয়ে ভিয়েতনামের জমকালো মঞ্চে পা রেখেছিলেন বাংলাদেশের সামানজার সাঈদ। মূল লড়াইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ ক্যাটাগরি ‘বিউটি উইথ আ পারপাস’-এ...
লক্ষ্মীপুরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নেমে নাতি-নাতনিসহ এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ডুবে যাওয়া দাদাকে বাঁচাতে পানিতে নেমে দুই শিশুরও সলিলসমাধি হয়। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর