পরকীয়ার জেরে ছোট ভাইকে হত্যা করায় বড় ভাইয়ের ফাঁসি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২২, ০১:৫০ পিএম

পরকীয়ার জেরে বড় ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে ছোট ভাইকে হত্যার অপরাধ প্রমানিত হওয়ায় বড় ভাই তানজির আহম্মেদকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে গাইবান্ধার জেলা ও দায়রা আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এই আদেশ দেন । 

মামলা সূত্রে জানা যায়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের কান্দিপাড়া গ্রামের ছোট ভাই সাগর সরকারের স্ত্রীর সাথে বড় ভাই তানজির আহম্মেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

ঘটনা টের পেয়ে দুই ভাইয়ের মধ্যে মনোমালিন্য শুরু হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে শুরু হয় তর্কবিতর্ক।

আরও পড়ুন: কাশিমপুর কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত প্রদীপ-লিয়াকত

এরইমধ্যে ২০২০ সালের ৬ জানুয়ারি রাতে তানজির আহম্মেদ তার ছোট ভাই সাগর আহম্মেদকে পলাশবাড়ি উপজেলার ভগবানপুর গ্রামের নির্জন স্থানে ডেকে নিয়ে যায় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। পরে লাশ একটি পরিত্যাক্ত স্থানে ফেলে দেয়।

পরদিন স্থানীয় লোকজন লাশ দেখে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। মামলায় দীর্ঘ সাক্ষ্য প্রমানের পর এই রায় প্রদান করে আদালত। 


একাত্তর/টিএ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের ধারালো অস্ত্রের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। 
গাইবান্ধায় বিশ্বকাপ ফুটবলে নিজের সমর্থিত দল পর্তুগালের পতাকা টাঙাতে গিয়ে উঁচু গাছে উঠে অজ্ঞান হয়ে পড়েন এক যুবক। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত এসে তাকে ওই গাছে থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর