সাপ্তাহিক ছুটি দুই দিন, ২২ ফেব্রুয়ারি পাইলটিং শুরু

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:০১ পিএম

আগামী ২২ ফেব্রুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে নতুন কারিকুলাম। মাধ্যমিক স্তরে ২২ ফেব্রুয়ারি শুরু হলেও প্রাথমিকে তা মার্চ থেকে শুরু হবে। আর এ নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষার্থী ও শিক্ষকরা সপ্তাহে দুইদিন ছুটি কাটাতে পারবেন।  

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী দীপু মনি এ তথ্য জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, নতুন কারিকুলাম ট্রাইআউট ২২ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। প্রাথমিকে মার্চ থেকে শুরু হবে। মাধ্যমিকে ৬২টি এবং প্রাথমিকেও একই সংখ্যায় করার কথা রয়েছে।

শিক্ষামন্ত্রী বলেন, স্কুল-কলেজ খোলায় ষষ্ঠ শ্রেণির ক্লাস নতুন কারিকুলামে নিতে আর কোনো বাধা নেই। পাইলটিং সফল হলে আগামী বছর সারাদেশে এ শ্রেণিতে আধুনিক কারিকুলাম বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে ২২ ফেব্রুয়ারি থেকে

দীপু মনি বলেন, ২২ ফেব্রুয়ারি থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হলেও যাদের দুই ডোজ করোনা টিকা নেওয়া হয়েছে তারা স্কুলে যাবে। বাকিরা বাড়িতে থেকে অনলাইন ও টিভিতে ক্লাস করবে। তবে আশার কথা হলো, মাধ্যমিকস্তরের ১২ থেকে ১৭ বছরের শিক্ষার্থীর মধ্যে এ পর্যন্ত ১ কোটি ৮০ লাখ শিক্ষার্থীর অধিকাংশ প্রথম ডোজ নিয়েছে। পাশাপাশি ৩৬ লাখের মতো শিক্ষার্থী দ্বিতীয় ডোজের আওতায় এসেছে। ২২ ফেব্রুয়ারির মধ্যে বাকিদের দ্বিতীয় ডোজের আওতায় আনা হবে।


একাত্তর/এসি

দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের বাকি সব শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমান পরীক্ষা চলমান থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। 
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে মোট ৭৯ হাজার ২৪৬ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এর মধ্যে ট্যালেন্টপুলে (মেধাবৃত্তি) ৩২ হাজার ৯৬৫ জন এবং সাধারণ গ্রেডে ৪৬ হাজার ২৮১ জন...
আগামীকাল বৃহস্পতিবার (২ জুলাই) থেকে দেশব্যাপী শুরু হচ্ছে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এবার মোট ২৬৯৭টি কেন্দ্রে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। পরীক্ষা সুষ্ঠু ও...
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) শিক্ষার্থীদের জন্য বিসিএস-এ টেক্সটাইল ক্যাডার চালুর বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর