এ সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে যাবে না: রিজভী

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ০১:৩২ পিএম

বর্তমান সরকারের অধীনে বিএনপি কোনো নির্বাচনে অংশ নেবে না বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকালে তাঁতীদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শেরে-বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, আমরা পরিষ্কার বলে দিতে চাই, এ সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নিবে না বিএনপি। আন্দোলনের মাধ্যমে নির্দলীয় সরকার প্রতিষ্ঠা করে তাদের দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনেই বিএনপি নির্বাচনে অংশ নেবে।

ইসি গঠনে সার্চ কমিটিকে বিএনপি প্রত্যাখ্যান করেছে তিনি বলেন, সেখানে বিএনপির নাম দেওয়ার প্রশ্নই ওঠে না। আসলে জনমনে বিভ্রান্তি সৃষ্টির জন্য সরকারের মন্ত্রীরা মিথ্যাচার করছেন। 

বর্তমান সার্চ কমিটিতে যারা আছে সবাই আওয়ামী লীগের মন্তব্য করেছে রিজভী বলেন, এটি সার্চ কমিটি নয়, এটি হলো ‘ক্রাশ কমিটি’। তাদের দ্বারা যে কমিশন গঠিত হবে তারাও তাই হবে। এ কমিটির মাধ্যমে যে ইসি গঠিত হবে তারা জালিয়াতি ও পাতানোর নির্বাচনই উপহার দেবে।

আরও পড়ুন: ষাটোর্ধ্ব সকল নাগরিক পাবেন পেনশন

সরকারের মন্ত্রী, এমপিদের দুর্নীতির কারণেই শীতকালে নিত্যপণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে মন্তব্য করে রিজভী বলেন, রবি শষ্যের মৌসুমে নিত্যপণ্যের দাম কম থাকার কথা। সে দিকে তাদের কোনো নজর নেই। জনগণ বাঁচুক না বাঁচুক তাদের কিছু যায় আসে না।


একাত্তর/এসি

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর