দলের প্রধানসহ চোর চক্রের ১১ সদস্য গ্রেপ্তার

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ০৪:২৬ পিএম

জয়পুরহাটে বৈদ্যুতিক মিটার ও মোটরসাইকেল চুরির হিরিকে সাধারন মানুষ অতিষ্ঠ। এমন পরিস্থিতিতে গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মিটার চোর চক্রের সাতজন ও মোটরসাইকেল ছিনতাই চক্রের আরও চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মাছুম আহম্মদ ভূঁঞা

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে জেলাসহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকায় পল্লী বিদ্যুতের বানিজ্যিক ও সেচ পাম্পের মিটার চুরির পর গ্রহাকদের জিম্মি করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিতেন তারা। এছাড়া যেকোন মোটরসাইকেল ষ্টার্ট করার জন্য উপযোগী চাবী তৈরি করে জেলাসহ পার্শ্ববর্তী কয়েকটি জেলায় মোটরসাইকেল চুরি ও ছিনতাই করতো চক্রের সদস্যরা।  

গ্রেপ্তারকৃত মিটার চোর চক্রের সদস্যরা হলেন, জয়পুরহাটের কালাই উপজেলার বেগুনগ্রামের অব্দুস সামাদ ফকিরের ছেলে মাহফুজার রহমান সাদ্দাম (৩০), একই উপজেলার কাথাইল গ্রামের মামুনুর রশিদের ছেলে জয়নাল হাজারী মফিজুল (৩৭), মাত্রাই গ্রামের আব্দুর রহমানের ছেলে জাকারিয়া (২৪), একই গ্রামের মিনহাজুলের ছেলে আরিফ শেখ (২০), ময়নুল ইসলামের ছেলে সুজাউল মিয়া (২০), দেওগ্রামের মৃত মোজাম্মেল হকের ছেলে আঞ্জুমান (৩৫), হাট শিকা গ্রামের বলরাম চন্দ্রের ছেলে কানাই চন্দ্র মহন্ত (৪২)।

অন্যদিকে মোটরসাইকেল চোর চক্রের সদস্যরা হলেন, পাঁচবিবি উপজেলার ফকির পাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে তুহিন হোসেন (২১), একই এলাকার আতোয়ারের ছেলে নাদিম হাসান (১৯), আমজাদ হোসেনের ছেলে শাওন হোসেন (২৫) ও মন্সিপাড়া গ্রামের আতিকুজ্জামান রিপনের ছেলে লাবিব হাসান (২০)।  

আরও পড়ুন: লেভরভের সঙ্গে বৈঠক বাতিল করলেন ব্লিনকেন

পুলিশ সুপার মাছুম আরও জানান, এমন অভিযোগ ও মামলার ভিত্তিতে তথ্য-প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন এলাকা থেকে চারজনকে এবং একই অভিযোগে রাজধানী ঢাকা থেকে চোর চক্রের আরও সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সকলেই জয়পুরহাট জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছে পুলিশ।  

  

একাত্তর/আরবিএস  

পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে ঢাকা থেকে ভোলা ফেরার পথে লঞ্চে চেতনা নাশক খাইয়ে মো. মোস্তাফিজুর (৪৫) নামের এক যাত্রীর টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। অচেতন অবস্থায় তাকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হলে...
রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডস্থ ময়ূরভিলা এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ইব্রাহিম খলিল শুভকে কুপিয়ে জখম এবং চাঁদাবাজির ঘটনায় জড়িত প্রধান আসামি ও শীর্ষ সন্ত্রাসী মোল্লা কাউসারকে (২৮)...
নারায়ণগঞ্জ সদর মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) লুৎফর রহমানের ওপর হামলা চালিয়ে তার সরকারি পিস্তল ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারীরা। 
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর