মোবাইল ছিনিয়ে নিতেই শিশু অপ্রতিমকে হত্যা, আটক চার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করার দাবি করেছে পুলিশ। একটি দামী আইফোন ছিনতাইয়ের উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তাকে পাহাড়ঘেরা নির্জন জঙ্গলে ডেকে নিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়।

মর্মান্তিক এই ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে পুলিশ চারজনকে আটক করেছে। রোববার দুপুর আড়াইটায় আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান।


নিহত অপ্রতিম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রখ্যাত লেখক ড. নাহিদা বেগম এবং বিশিষ্ট ব্যবসায়ী কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। সে সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত শুক্রবার বিকেল ৩টা ১২ মিনিটে অভিযুক্ত সাইফুর ইসলাম তুহিন কৌশলে অপ্রতিমকে সাথে নিয়ে লালমাই পাহাড়ের ‘সানন্দা’ নামক একটি নির্জন পাহাড়ি এলাকায় প্রবেশ করে। পরবর্তীতে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে তুহিনকে শনাক্ত করা হয় এবং তাকে দ্রুত পুলিশি হেফাজতে নেওয়া হয়। নিবিড় জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তুহিন স্বীকার করে, মূলত অপ্রতিমের আইফোনটি ছিনতাই করার উদ্দেশ্যেই তাকে ওই সুনসান জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল।


পুলিশি তদন্তে বেরিয়ে এসেছে, এই ঘটনার পেছনে শুধু একা তুহিন নয়, বরং তার আরও দুই সহযোগী মোফাজ্জেল হোসেন ফাহাদ ও কামরুল হাসান জড়িত ছিল। অভিযুক্তদের স্বীকারোক্তি অনুযায়ী, শুক্রবার বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে লালমাই পাহাড়ে অপ্রতিমের কাছ থেকে জোরপূর্বক মোবাইলটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে অপ্রতিম বাধা দিলে তাদের মধ্যে তীব্র ধস্তাধস্তি শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপর্যায়ে তুহিন, ফাহাদ ও কামরুল একে একে বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় মারাত্মক আঘাত করে। মাথায় সজোরে লাঠির আঘাতে অপ্রতিমের মৃত্যু নিশ্চিত হওয়ার পর অভিযুক্ত তুহিন নিহতের মোবাইলটি সঙ্গে নিয়ে সঙ্গীদের সাথে এলাকা ছেড়ে পালিয়ে যায়। ঘটনার পরদিন শনিবার দুপুরে লালমাই পাহাড়ের সানন্দা ঝোপঝাড় থেকে পুলিশ নিথর মরদেহটি উদ্ধার করে।


হত্যাকাণ্ডে অংশ নেওয়া আসামিদের সামাজিক ও ব্যক্তিগত পরিচয়ও নিশ্চিত করেছে পুলিশ। গ্রেপ্তারদের মূল অভিযুক্ত সাইফুর ইসলাম তুহিন (১৯) কুমিল্লা সিটি কলেজ থেকে একাদশ শ্রেণিতে অকৃতকার্য হয়ে পড়ালেখা থেকে ঝরে পড়েছিল। তার সহযোগীদের মধ্যে মোফাজ্জেল হোসেন ফাহাদ (১৫) ময়নামতি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির ছাত্র এবং কামরুল হাসান (১৮) দক্ষিণ উপজেলার হাতিগাড়া গ্রামের বাসিন্দা। মূল এই তিনজন ছাড়াও মো. সিয়াম (১৯) নামে আরও এক তরুণকে আটক করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডে তার ভূমিকা ঠিক কতটুকু তা সুনির্দিষ্টভাবে যাচাই-বাছাই করছে পুলিশ।


সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আনিসুজ্জামান আরও উল্লেখ করেন, গ্রেপ্তারদের বিরুদ্ধে অতীতে কোনো অপরাধের রেকর্ড না থাকলেও অপ্রতিম হত্যা মামলায় ইতোমধ্যে তুহিন, ফাহাদ ও কামরুলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আটক সিয়ামের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা যাচাই শেষ করে দ্রুততম সময়ের মধ্যে আদালতে পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন দাখিল করার কথা জানিয়েছে জেলা পুলিশ।

একাত্তর/এআরএস
কুমিল্লার ইস্টার্ন মেডিক্যাল কলেজের হোস্টেল থেকে নিখোঁজের দুই দিন পর এক ভারতীয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, সম্প্রীতি, স্মৃতির বন্ধন পুনরুজ্জীবিত করা এবং পারস্পরিক সহযোগিতার দৃঢ় প্রত্যয়ে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আওয়ার লেডি অব...
কুমিল্লার মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে গিয়ে দীর্ঘদিন ধরে কর্মস্থলে অনুপস্থিত থাকা পাঁচ চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার...
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান, ১৩ বছর বয়সী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করেছে পুলিশ। শুক্রবার সকালে...
একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, মানবিক ও নিরাপদ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং ৭ই নভেম্বরের চেতনায় উদ্বুদ্ধ হয়ে...
দেশের মানুষ আর কোনোদিন গণহত্যাকারী আওয়ামী লীগকে এ দেশে রাজনীতি করতে দেবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, যারা এ দেশের মানুষের ওপর চরম অন্যায়-অত্যাচার,...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ১৯৭৫ সালের ঐতিহাসিক ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল। তিনি বলেন, ‘যারা বাংলাদেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে চেয়েছিল, জনগণের...
রাজধানীর গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্সের (সাবেক গার্হস্থ্য অর্থনীতি কলেজ) অধ্যক্ষ ড. মেহেরুন নেছাকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। একই সঙ্গে মধ্যরাতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর