সন্ধ্যা পর্যন্ত চলবে গণটিকা, পরের সিদ্ধান্ত পরিস্থিতি বুঝে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৪:৫২ পিএম

সারাদেশে শুরু হয়েছে একদিনে এক কোটি ডোজ টিকা দেওয়ার বিশেষ ক্যাম্পেইন। শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকে শুরু হওয়া টিকাদানের এ কর্মসূচিতে ভোর থেকেই দলে দলে মানুষ ভিড় করেন টিকাকেন্দ্রে। এরই মধ্যে গণটিকায় মানুষের বিপুল উৎসাহ ও টিকাদানে আগ্রহের বিষয়টি নজরে এসেছে স্বাস্থ্য অধিদপ্তরের। পরে সকালেই ঘোষণা এলো আর বেশি সময় ধরে বিরতিহীনভাবে টিকা কার্যক্রম চালিয়ে যাওয়ার।

স্বাস্থ্যসেবা বিভাগের জ্যেষ্ঠ সচিব স্বাস্থ্য সচিব লোকমান হোসেন মিয়া বলেন, প্রথম ডোজের জন্য যে টার্গেট করা হয়েছে তার চেয়ে বেশি টিকা আজ দেওয়া হতে পারে। টিকাদান কার্যক্রম দুপুর দুইটার পরিবর্তে সন্ধ্যা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে। 

টিকাদানে আজ প্রায় ২৮ হাজার বুথ করা হয়েছে জানিয়ে স্বাস্থ্য সচিব বলেন, একদিনে এক কোটি ডোজের যে টার্গেট অতিক্রম করে যেতে পারে। তাই পরিস্থিতি বুঝে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এসময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. এবিএম খুরশিদ আলম, ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হকসহ ঢামেকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

একদিনে দেশের এক কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। শনিবার (২৬ ফেব্রুয়ারি) এই বিশেষ ক্যাম্পেইনে শুরু হয়েছে গণটিকাদানের এই কার্যক্রম। এদিন জন্মনিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র ছাড়াই টিকার প্রথম ডোজ নেওয়া যাবে। এজন্য প্রস্তুত করা হচ্ছে সারাদেশের টিকাদান কেন্দ্র।

আরও পড়ুন: একদিনে কোটি টিকা: ভোর থেকেই টিকাকেন্দ্রে দীর্ঘ লাইন

বিশেষ এ ক্যাম্পেইনকে কেন্দ্র করে রাজধানীসহ সারাদেশের বিভিন্ন টিকাদান কেন্দ্রে ভোর থেকেই মানুষের দীর্ঘ লাইন দেখা গেছে।

গত ১৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম ২৬ ফেব্রুয়ারি ‘বিশেষ টিকা ক্যাম্পেইন’ পরিচালনা করার কথা জানিয়েছিলেন।


একাত্তর/এসি

২০২৪-২৫ সালে আগের সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। 
সরকার হামের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশে এখন পর্যন্ত ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে।
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর