গণটিকা চলবে আরও দুই দিন

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:০৫ পিএম

করোনাভাইরাস প্রতিরোধে প্রথম ডোজের গণটিকাদান কর্মসূচির বিশেষ ক্যাম্পেইনের মেয়াদ আরও দুইদিন বাড়ানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার (২৬ ফেব্রুয়ারি) শুরু হওয়া এ গণটিকা কার্যক্রম চলবে আগামী সোমবার (২৮ ফেব্রুয়ারি) পর্যন্ত। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ভ্যাক্সিন ডেপ্লয়মেন্ট কমিটির সভাপতি অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, টিকা নিতে সাধারণ মানুষের আগ্রহ দেখে গণটিকার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক গণমাধ্যমকে বিস্তারিত জানাবেন।

যেসব টিকা কেন্দ্রে ভিড় বেশি থাকবে সেসব কেন্দ্রে দুইদিন টিকা দেওয়া হবে জানিয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা  বলেন, কোন কোন কেন্দ্রে দুইদিন টিকা দেওয়া হবে সে বিষয়ে স্থানীয় প্রশাসন সিদ্ধান্ত নেবে।

আজ টিকাকেন্দ্রে যতক্ষণ ভিড় থাকবে ততক্ষণ টিকা দেওয়া হবে বলেও জানান মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

image


জানা গেছে, দেশের ২৮ হাজার বুথে টিকা দেওয়া হচ্ছে আজ। এসব বুথে টিকা দেওয়ার কাজে নিযুক্ত আছেন স্থাস্থ্য বিভাগের কর্মীদের পাশাপাশি স্বেচ্ছাসেবকসহ মোট এক লাখ ৪২ হাজার জন। 

আরও পড়ুন: অভিযোগ, অনিয়মে শেষ টিসিবি’র ফেব্রুয়ারি মাসের বিক্রি

দেশের প্রত্যেকটি ইউনিয়নে নির্ধারিত টিকাকেন্দ্রের বাইরেও পাঁচটি করে ভ্রাম্যমাণ দল রয়েছে। এ ছাড়া সিটি করপোরেশনের প্রতিটি অঞ্চলে ৩০ থেকে ৫০টি করে বুথে টিকা দেওয়া হচ্ছে। 

শনিবার (২৬ ফেব্রুয়ারি) পূর্ব ঘোষণা অনুযায়ী রাজধানীসহ সারাদেশে ১ কোটি মানুষকে টিকাদান কর্মসূচি চলছে। সারাদেশে অসংখ্য মানুষ প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য কেন্দ্রগুলোতে ভিড় করছেন।


একাত্তর/এসি

২০২৪-২৫ সালে আগের সরকারের গাফিলতির কারণেই দেশে হামের প্রাদুর্ভাব ঘটেছে মন্তব্য করে প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, এটা জানার জন্য তদন্তের প্রয়োজন নেই। 
সরকার হামের বিষয়ে গুরুত্ব দিয়ে কাজ করছে উল্লেখ করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সারাদেশে এখন পর্যন্ত ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে।
নতুন করে করোনাভাইরাসের সংক্রমণ মোকাবেলায় পুরোনো ডেডিকেটেড হাসপাতালগুলো ঢেলে সাজানো হচ্ছে। একই সঙ্গে করোনা শনাক্তের কিট ও টিকার মজুত বাড়ানোর পরিকল্পনা নেয়া হয়েছে।
দেশে আবারও ঊর্ধ্বমুখী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণের হার। এ পরিস্থিতিতে জনস্বাস্থ্য সুরক্ষায় জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারে সবাইকে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর