অভিযোগ ও অনিয়মে শেষ হলো টিসিবি'র চলতি মাসের বিক্রি

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২২, ০৫:৪১ পিএম

নানা অভিযোগ আর অপ্রাপ্তিতে শেষ হলো টিসিবির ফেব্রুয়ারি মাসের পণ্য বিক্রি কার্যক্রম। ন্যায্যমূল্যে পণ্যবিক্রির শেষদিনেও প্রতি ট্রাকেই ছিলো ভোক্তাদের উপচে পড়া ভিড়। কিন্তু চাহিদার তুলনায় পণ্যের পরিমাণ সামান্য হওয়ায়, শেষ দিনেও অধিকাংশকেই ফিরতে হয়েছে খালি হাতে। যদিও টিসিবি বলছে সারাদেশে ৪৫০টি ট্রাকের মাধ্যমে এক লাখ ৩৫ হাজার মানুষের হাতে প্রতিদিন ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিয়েছে তারা।  

টিসিবি’র পণ্য নিতে আসা ক্রেতারা বলেন, চাহিদার তুলনায় সরবরাহ খুবই কম থাকায় লাইনে দাঁড়ালেই মিলছে না টিসিবির পণ্য। তার জন্য করতে হয় রীতিমত ধাক্কা-ধাক্কি। সেই সঙ্গে চলে, বাকযুদ্ধও। 

টিসিবির পণ্য যেন সারাবছরই কিনতে পারা যায় দাবি করে ক্রেতাদের অভিযোগ, লাইনে না দাঁড়িয়েই ৩/৪ বার পণ্য নিয়ে বাইরে বিক্রি করেছেন কেউ কেউ। 

টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, তেল, চিনি, ডাল, পেঁয়াজের সঙ্গে রোজায় যোগ হবে ছোলা আর খেজুর। তাদের লক্ষ্য, ঈদের আগে এক কোটি পরিবারের হাতে দুইবার ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দেওয়া। 

আরও পড়ুন: বুস্টার ডোজ নিলে ভারতে যেতে লাগবে না করোনা টেস্টের সনদ

রাজধানীতে ১০০টিসহ সারাদেশ ৪৫০টি ট্রাকে এবার পণ্য বিক্রি করেছে টিসিবি। প্রতিষ্ঠানটির হিসেবে প্রতি ট্রাক থেকে পণ্য নিতে পেরেছেন গড়ে তিনশ’ জনের মতো। অর্থাৎ প্রতিদিন এক লাখ ৩৫ হাজার মানুষের হাতে পৌঁছেছে টিসিবির পণ্য। কিন্তু বাস্তব চিত্র হলো কাঙ্ক্ষিত টিসিবির পণ্যের জন্য প্রতিদিন লাইন দিয়েছেন অন্তত পাঁচ লাখ মানুষ। 


একাত্তর/এসি

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, আগামী নভেম্বর মাস থেকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর পণ্য তালিকায় যোগ হবে আরো পাঁচ পণ্য। এই পণ্য তালিকায় রয়েছে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের...
রমজান শুরুর আগে থেকেই সরকার পদক্ষেপ নেয়ায় বাজারের নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রয়েছে। বাজার অস্থিতিশীল করতে সিন্ডিকেট চক্র সক্রিয় থাকলেও, সফল হয়নি বলে দাবি করেছেন, ভোক্তা অধিকার সংরক্ষণ...
কোনো আমদানিকারক বন্দর থেকে নির্ধারিত সময়ে পণ্য না নিলে তিন গুণ জরিমানা দিতে হবে বলেও জানান তিনি।
ভোক্তার স্বার্থে পুরো রমজান মাসজুড়ে ঢাকা মহানগরের জনবহুল ও গুরুত্বপূর্ণ ৩২ স্থানে বিশেষ মূল্যে ফ্রেশ ব্র্যান্ডের পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে ‘মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ’।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর