সাত বছরের মধ্যে তেলের দাম সর্বোচ্চ

আপডেট : ০২ মার্চ ২০২২, ০৪:৪২ পিএম

জ্বালানী তেলের বাজার স্থিতিশীল রাখতে নানামুখী উদ্যোগের পরেও বিশ্ববাজারে মূল্য আরেক দফা বেড়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মূল্য এখন ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১১০ ডলার হয়েছে। গত সাত বছরের মধ্যে এটি সর্বাধিক মূল্য।

বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়া-ইউক্রেন সংকট শুরুর পর জ্বালানী তেলের মূল্য ব্যারেল প্রতি বৃদ্ধি পেয়ে ১০০ ডলার হয়েছিল। এক সপ্তাহের মধ্যে আরো ১০ ডলার বৃদ্ধি পেয়েছে।

আমেরিকা এবং আরো ৩০টি দেশের সংগঠন ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি তাদের জরুরি মজুত থেকে ৬০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার পরেও দাম বৃদ্ধি হয়েছে।

আন্তর্জাতিক বাজারে রাশিয়া অন্যতম বৃহৎ তেল রপ্তানিকারক দেশ। হোয়াইট হাউজের মুখপাত্র জেন সাকি বলেছেন, জ্বালানী তেলের মূল্য স্থিতিশীল রাখতে সব ধরণের পদক্ষেপ নেয়া হবে।

তিনি বলেন, রাশিয়ার উপর থেকে জ্বালানী নির্ভরতা কত দ্রুত কমানো যায় সেদিকেও তারা নজর দিচ্ছেন।

এদিকে ভোজ্য তেলের মধ্যে পাম তেল তুলনামূলক সস্তা হওয়ায় এশিয়ার দেশগুলোতে এ তেলের চাহিদা বেশি। কিন্তু ইউক্রেন যুদ্ধে এবার সেই চিত্র পাল্টে গেছে। সয়াবিনসহ চার প্রধান ভোজ্য তেলের মধ্যে সম্প্রতি সর্বোচ্চ দাম উঠেছে পাম তেলের। বাড়ছে সয়াবিনের দামও।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কৃষ্ণ সাগর দিয়ে সূর্যমুখী তেল সরবরাহ বন্ধ রয়েছে। এ অবস্থায় এশিয়ার পাশাপাশি ইউরোপের ক্রেতারাও বিকল্প হিসেবে পাম তেল আমদানি বাড়িয়েছেন। আর সে কারণেই বিশ্ববাজারে সর্বোচ্চ দাম উঠেছে পাম তেলের।

ভারতীয় ব্যবসায়ীরা জানান, মার্চে চালান হবে এমন অপরিশোধিত পাম তেলের দাম উঠেছে প্রতি টন প্রায় এক হাজার ৯২৫ ডলার। এর মধ্যে বীমা ও পরিবহন ব্যয়ও রয়েছে। এর বিপরীতে প্রতি টন অপরিশোধিত সয়াবিন তেলের দাম পড়ছে এক হাজার ৮৬৫ ডলার।

পাশাপাশি রেপসিড তেল বিক্রি হচ্ছে প্রতি টন প্রায় ১৯০০ ডলার। কিন্তু ইউক্রেন সংকটে সেখানে বন্দর বন্ধ থাকায় সরবরাহকারীরা সূর্যমুখী তেল দিতে পারছেন না। কৃষ্ণ সাগর দিয়ে বিশ্বের ৭৬ শতাংশ সূর্যমুখী তেল রপ্তানি হয়। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হওয়ার আগ পর্যন্ত এসব বন্দর সচল হওয়ার কোনো সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ীরা।

আরও পড়ুন: রাশিয়ার ‘হানাদারদের’ থামাতে হবে, বাইডেনকে জেলেনস্কি

বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকসের হিসাবে দেখা যায়, গতকাল মঙ্গলবার বিশ্ববাজারে সয়াবিনের দাম বেড়েছে ৩.২১ শতাংশ, আর পাম তেলের দাম বেড়েছে ৭.২৪ শতাংশ। গত এক মাসের হিসাবে সয়াবিনের দাম বেড়েছে ৯.২১ শতাংশ, আর পাম তেলের দাম বেড়েছে ২২.৫৩ শতাংশ।


একাত্তর/আরএ

আন্তর্জাতিক বাজারে দাম কমায় স্থানীয় বাজারে লিটারে ১৯ টাকা কমিয়ে পাম অয়েলের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়েছে। বিশ্বের বৃহত্তম তেল ব্যবহারকারী দেশ যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি কমে আসায় জ্বালানিটির বাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে বলে জানিয়েছেন বাজার...
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) জানিয়েছে, অর্থনৈতিক করিডোরের সুবিধা কাজে লাগানো গেলে বাংলাদেশের ব্যাপক সম্ভাবনা রয়েছে। তাদের মতে, এই সুবিধা কাজে লাগিয়ে ২০৫০ সাল নাগাদ বাংলাদেশে সাত কোটি ১৮ লাখ...
ঘরে বসেই কোটি টাকা আয়ের স্বপ্ন, কয়েকদিনেই বিনিয়োগ হবে দ্বিগুণ, কোটিপতি হতে এ ব্যবসায় যুক্ত করতে হবে; এভাবেই অনলাইনে ফিরে এসেছে এমএলএম বাণিজ্য।এমটিএফইর প্রতারণার পর এখন জানা যাচ্ছে, অতীতেও এধরণের...
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর