রাশিয়ার ‘হানাদারদের’ থামাতে হবে, বাইডেনকে জেলেনস্কি

আপডেট : ০২ মার্চ ২০২২, ১২:৫০ পিএম

রাশিয়ার ‘হানাদারদের’ অবশ্যই থামাতে হবে। মস্কোর আগ্রাসনের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপকালে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি একথা বলেন।

মঙ্গলবার (১ মার্চ) এক টুইট বার্তায় জেলেনস্কি বলেন, মার্কিন প্রেসিডেন্টের সাথে কথা হয়েছে। এ সময় আমেরিকান নেতা রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও ইউক্রেনকে প্রতিরক্ষা সহায়তা দেয়া বিষয়ে আলোচনা করেন।

তিনি বলেন, ‘আমাদের অবশ্যই যত দ্রুত সম্ভব হানাদারদের থামাতে হবে।’

অপরদিকে হোয়াইট হাউস সূত্র জানায়, দুই নেতা ৩০ মিনিট ধরে কথা বলেন। এ সময় তারা ববি ইয়ার হলোকাস্ট মেমোরিয়ালের কাছে অবস্থিত কিয়েভের প্রধান টেলিভিশন টাওয়ারে মঙ্গলবারের গোলাবর্ষণসহ বেসামরিক বিভিন্ন স্থাপনায় রাশিয়ার বিমান হামলা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে নাৎসিরা ববি ইয়ার গিরিখাতে ৩০ হাজারেরও বেশি ইহুদিকে হত্যা করে।

এ স্মৃতিসৌধের কাছে মঙ্গলবারের গোলাবর্ষণে পাঁচজন নিহত হয়। ইউক্রেনের কর্মকর্তারা এটিকে হুমকির মুখে ফেলে দেয়ায় মস্কোকে দায়ী করেছে।

রাশিয়ার ইউক্রেন আগ্রাসনের ষষ্ট দিনে তারা এ ফোনালাপ করেন। এ দিকে কিয়েভ ও পূর্বাঞ্চলীয় খারকিভ নগরীতে সহিংসতা ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন: রাঙ্গাবালীতে বন্য শুকরের আক্রমণে ছয়জন আহত

হোয়াইট হাউস জানায়, ‘প্রেসিডেন্ট বাইডেন চলমান নিরাপত্তা সহায়তা, আর্থিক ও মানবিক সাহায্য সরবরাহ করাসহ ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের টেকসই সহায়তার ব্যাপারে গুরুত্বারোপ করেন।’


একাত্তর/আরএ

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবার জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তির লক্ষ্যমাত্রার ‘৯০ শতাংশ’ কাজ শেষ হয়েছে, তবে বাকি থাকা ‘১০ শতাংশ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বৃহস্পতিবার মস্কোর বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন, পুতিন শান্তি আলোচনা থেকে ‘সরে যাওয়ার’ চেষ্টা করছেন। যদিও মার্কিন নেতৃত্বাধীন যুদ্ধের অবসানের জন্য একটি শীর্ষ...
যুদ্ধবিরতির প্রস্তুতি নয়, ইউক্রেনে নতুন করে হামলা চালানোর জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনীকে প্রস্তুত করছেন বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বাগবিতণ্ডার পর আমেরিকা ও ইউরোপের সঙ্গে টানাপোড়ন চলছেই। ট্রাম্প ও তার ভাইস প্রেসিডেন্টের তীব্র রোষের মুখে...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর