অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের খবরে এলাকা পুরুষশূণ্য

আপডেট : ০৬ মার্চ ২০২২, ০৮:৫৯ পিএম

রাজধানীর নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকায় গ্যাসের শতাধিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাসের ভ্রাম্যমান আদালত। 

গোপনে এই সংযোগ বিচ্ছিন্ন করা হলেও, এলাকার মানুষ আগেই সে খবর জেনে যায়। যে কারণে পুরো এলাকা পুরুষশূন্য হয়ে যায়। 

আলো ঝলমলে রাজধানী ঢাকার বুকে অবহেলিত এক জনপদ নন্দীপাড়া। আধুনিক ও নাগরিক সুবিধা থেকে বঞ্চিত এই এলাকার অর্ধ লক্ষাধিক বাসিন্দা।

এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৩ ও ৭৪ নম্বর ওয়ার্ড হিসেবে গেজেটভুক্ত হলেও উন্নয়নের কোন আঁচড় পরেনি। অথচ সেখানের অনেক বাসাতেই আছে গ্যাস সংযোগ।

এই নন্দীপাড়ার ত্রিমোহনী এলাকার প্রায় সব গ্যাস সংযোগই অবৈধ। তাই এই এলাকায় সংযোগ বিচ্ছিন্ন করতে রোববার অভিযানে যায় তিতাসের ভ্রাম্যমান আদালত। 

অভিযানে প্রায় শতাধিক বাড়ির সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কে এই সংযোগ দিয়েছে, আর কে বিল নেয়, তাদের নাম বলতে রাজি নয় এলাকাবাসী।

তিতাসের অতি গোপন অভিযানের খবর আগেভাগেই জেনে যায় এলাকাবাসী। তাই অনেকেই গ্যাসের সংযোগ ও রাইজার আগেই খুলে রাখে। 

আগাম খবর কিভাবে পৌঁছালো, জানেন না তিতাস কর্মকর্তারা। আরো অবাক করা বিষয়, অভিযানের খবর আগাম জানতে পেরে পুরো এলাকা প্রায় পুরুষশূণ্য হয়ে পড়ে।

আর ম্যাজিস্ট্রেট জানান, এলাকায় পুরুষ লোক না পাওয়ায় অনেক অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী হাকিম ইয়াসির আরাফাত জানান, এলাকায় পুরুষ লোক না পাওয়ায় অনেক অবৈধ সংযোগ ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া সম্ভব হয়নি।

তবে সব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন না হওয়া পর্যন্ত এই অভিযান চলবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষের ভ্রাম্যমান আদালত।



একাত্তর/ এনএ
ভোররাতের শান্ত আমেজ ভেঙে হঠাৎই হালকা ঝাঁকুনিতে কেঁপে উঠল রাজধানী ঢাকাসহ এর চারপাশের এলাকা। সোমবার ভোর ৫টা ৩২ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। হঠাৎ মাটির কম্পনে ঘুম ভেঙে যাওয়ায় রাজধানীর বিভিন্ন ভবনের...
বর্তমান সরকারের লক্ষ্য বৈষম্যহীন সমাজ গড়ে তোলা বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, অর্থের অভাবে কেউ চিকিৎসা, শিক্ষা কিংবা উদ্যোক্তা হওয়ার সুযোগ থেকে বঞ্চিত...
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  
সাভারের আমিনবাজারে এক রিকশা গ্যারেজের মালিককে পিটুনির প্রতিবাদ করায় এক পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা করেছে একদল যুবক। এ সময় বাবাকে বাঁচাতে গিয়ে তার ছোট ছেলেও আহত হন।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর