ছিনতাইকারীর ছুরিকাঘাতে ওষুধ কোম্পানির প্রতিনিধির মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০১:৫০ পিএম

নেত্রকোনার মদনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি দেওয়ান খসরুর ইয়ার চৌধুরীর (৬০) মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত বারোটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

ওষুধ কোম্পানির এই বিক্রয় প্রতিনিধির ভাগ্নিপতি সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস সালাম খান ছদ্দু তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: নীলফামারীতে বৈদ্যুতিক তারের ফাঁদে চিতাবাঘের মৃত্যু

নিহত দেওয়ান খসরুর ইয়ার চৌধুরী উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত দেওয়ান মুশফিক ইয়ার চৌধুরীর ছেলে। তিনি ড্রাগ ইন্টারন্যাশানালের এসআর পদে মদন উপজেলায় কর্মরত ছিলেন।

জানা যায়, গত ৬ মার্চ রাত আনুমানিক বারোটার দিকে উপজেলার বিভিন্ন ওষুধ ফার্মেসী থেকে কোম্পানির টাকা সংগ্রহ করে জাহাঙ্গীরপুর সেন্টারের আশকিপাড়ায় তার নিজ বাসায় প্রবেশ করার সময় ছিনতাইকারীর কবলে পড়েন। এসময় ছিনতাইকারীরদের সাথে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তার চিৎকারে পরিবারের লোকজন ছুটে এলে ছিনতাইকারীরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরিবারের লোকজন তাৎক্ষণিকভাবে তাকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে ১২ দিন চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার রাতে তিনি মারা যান।

এ ঘটনায় জড়িত থাকায় গত ১০ মার্চ কোর্টভবন এলাকার বাড়াটিয়া আটপাড়া উপজেলার কুলশ্রী গ্রামের শামছু মিয়ার মাদকাসক্ত ছেলে রাজমিস্ত্রি কবির মিয়াকে বাসা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে বাদী পক্ষের লোকজন। ওই দিন নিহতের স্ত্রী হাফছা আক্তার কবির মিয়াসহ অজ্ঞাত আরো ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করলে এ মামলায় কবিরকে গ্রেপ্তার দেখায় পুলিশ।

এ প্রসঙ্গে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফেরদৌস আলম জানান, এ ঘটনায় নিহতের স্ত্রী একটি ছিনতাইয়ের মামলা দায়ের করেছেন। কবির মিয়া নামে একজনকে এ মামলায় গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ঔষধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি মারা যাওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হবে।


একাত্তর/এআর

ফিফা ফুটবল বিশ্বকাপে সেমিফাইনাল ম্যাচে আর্জেন্টিনার জয় উদ্‌যাপনের ছবি ও ভিডিও করতে গিয়ে বিদ্যুতস্পৃষ্ট হয়ে ছাদ থেকে পড়ে তরুণের মৃত্যু হয়েছে।
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতির কোথাও উন্নতি হয়েছে, আবার কোথাও নতুন করে নদীর পানি বাড়ছে। নীলফামারীতে তিস্তা নদী এবং সুনামগঞ্জের নদ-নদীর পানি কমতে শুরু করায় উপকূলীয় ও নিম্নাঞ্চলের...
দেশের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা দুর্ঘটনায় ও হত্যাকাণ্ডে নারী ও শিশুসহ অন্তত আটজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুইজন, নীলফামারী ও মানিকগঞ্জে বিদ্যুতস্পৃষ্ট হয়ে তিনজন, কক্সবাজার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর