বালু তোলার মেশিনের সাথে ধাক্কা লেগে শ্রমিকের মৃত্যু

আপডেট : ১৮ মার্চ ২০২২, ০২:২৪ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার চররমনী মোহন ইউপির মজুচৌধুরীর হাট ঘাটে বালু তোলার মেশিনের সাথে ধাক্কায় মারা গেছেন শ্রমিক আবুল কালাম কালু।

শুক্রবার (১৮ মার্চ) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা তিনি মারা যান।

এর আগে মজুচৌধুরীর হাট ঘাটে বৃহস্পতিবার বিকেলে বাবুল মেম্বারের বালু তোলার মেশিনের সাথে ধাক্কায় গুরুতর আহত হন আবুল কালাম কালু। এতে তার মাথা ফেটে যায় ও মুখ দিয়ে রক্ত বের হয়। পরে ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালু সদর উপজেলার চররমনী মোহন ইউপির চর আলী হাসান এলাকার ছৈয়দ আহাম্মেদের ছেলে। তিনি মজু চৌধুরীর হাট ঘাট এলাকার বাবুল মেম্বারের বালু তোলার শ্রমিক ছিলেন।

পুলিশ জানান, কালুর মৃতদেহ ঢাকা থেকে তার গ্রামের বাড়ি চর আলী হাসান এলাকায় পৌঁছলে স্বজনরা খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়। তার মাথা ও শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

আরও পড়ুন: ট্রলি চাপায় গৃহবধূ নিহত, জনতা দিলো আগুন

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াকুব বলেন, বৃহস্পতিবার বিকেলে মজু চৌধুরীর হাট ঘাট এলাকায় বালু তোলার সময় মেশিনের সাথে ধাক্কায় গুরুতর আহত শ্রমিক আবুল কালাম কালু ঢাকায় মারা যান। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


একাত্তর/আরএ

বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর