নির্ধারিত সময়েই হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

আপডেট : ২৪ মার্চ ২০২২, ১০:২৬ পিএম

পূর্বনির্ধারিত সময় অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ সম্পন্ন হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটাস্কি।

বৃহস্পতিবার (২৪ মার্চ) ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের মাসপূর্তি উপলক্ষে ঢাকার রাশিয়া দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে দুই হাজার রাশিয়ান আর ২০ হাজার বাংলাদেশি নিয়মিত কাজ করে যাচ্ছেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, পশ্চিমা নিষেধাজ্ঞার পরও সেখানে কোন সমস্যা হবে না। 

ইউক্রেন যুদ্ধ বাংলাদেশ-রাশিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যে কোন প্রভাব ফেলবে না জানিয়ে রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটাস্কি বলেন, রাশিয়ার সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ২ দশমিক ৯ বিলিয়ন ডলারের। যার মধ্যে তৈরি পোশাক খাতই বেশি।

এই বাণিজ্য কমবে না বরং বাড়বে এবং তা নির্বিঘ্ন করতে বাংলাদেশ সরকারের সাথে রুবল ও টাকার বিনিময় নিয়ে আলোচনা চলছে বলেও জানান তিনি। 

এদিকে, সংবাদ সম্মেলনে ইউক্রেনে আবাসিক এলাকায় হামলা প্রসঙ্গে ড্রোন থেকে ধারণকৃত বেশ কিছু ফুটেজ দেখানো হয়। সেখানে আবাসিক এলাকায় ইউক্রেনীয় সেনাদের উপস্থিতি ও আবাসিক ভবনগুলোর ছাদে অ্যান্টিট্যাংক মিসাইল স্থাপনা দেখা যায়। 

রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শুধু দুই দেশের নয়, পশ্চিমা ১৮ দেশের সঙ্গে রাশিয়ার যুদ্ধ উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, এখানে ইউক্রেন ভুল তথ্য দিয়ে বিশ্বাবাসীকে বিভ্রান্ত করছে। 

সংবাদ সম্মেলনে জাতিসংঘের জরুরি অধিবেশনে ভোটাভুটির আগে বাইরের প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন রুশ রাষ্ট্রদূত। 


একাত্তর/জো 

আগামী নভেম্বরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট চালু হতে পারে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার...
উচ্চ বেতন ও নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় পাঠানোর অভিযোগে তিনটি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করেছে প্রবাসী কল্যাণ ও...
পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা রেখে এক নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি সংযোজন শুরু হওয়ার মাধ্যমে...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর