চার গ্রাম ইউরেনিয়ামে জ্বলবে হাজারো বাতি

পারমাণবিক যুগের সোপানে বাংলাদেশ

আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ০৭:৩৬ পিএম

পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত ধাপে পা রেখে এক নতুন যুগে প্রবেশ করলো বাংলাদেশ। পাবনার পদ্মা নদীর তীরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুল্লিতে ইউরেনিয়াম জ্বালানি সংযোজন শুরু হওয়ার মাধ্যমে দেশ এখন জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা পেরিয়ে অসীম শক্তির সোপানে।

এই প্রকল্পের সবচেয়ে বিস্ময়কর দিক হলো এর জ্বালানি সক্ষমতা; যেখানে একটি সাধারণ গাড়ি পূর্ণ করতে কয়েক লিটার ডিজেল লাগে, সেখানে রূপপুরের মাত্র সাড়ে ৪ গ্রামের একটি ক্ষুদ্র ইউরেনিয়াম পেলেট প্রায় ৪১৭ লিটার ডিজেলের সমান শক্তি উৎপন্ন করতে সক্ষম।


ইউরেনিয়াম পেলেটের অবিশ্বাস্য শক্তি:
নিউক্লিয়ার ফুয়েলের কার্যক্ষমতা প্রচলিত জ্বালানির তুলনায় বহুগুণ বেশি। বিশেষজ্ঞরা জানান, সাড়ে ৪ গ্রাম ওজনের একটি মাত্র ইউরেনিয়াম পেলেট থেকে যে পরিমাণ বিদ্যুৎ পাওয়া যায়, সমপরিমাণ বিদ্যুৎ পেতে ৪০০ কেজি কয়লা বা ৩৬০ ঘনমিটার গ্যাসের প্রয়োজন হতো।

অর্থাৎ, মাত্র এক কেজি পারমাণবিক জ্বালানি প্রায় ৬০ টন জ্বালানি তেল অথবা ১০০ টন কয়লার সমান শক্তি জোগাতে পারে। খনির আকরিক থেকে প্রক্রিয়াজাত করা ইউরেনিয়াম-২৩৫ সমৃদ্ধ এই পেলেটগুলো মূলত পারমাণবিক চুল্লিতে 'ফিশন' নামক এক নিয়ন্ত্রিত বিক্রিয়ার মাধ্যমে প্রচণ্ড তাপ উৎপন্ন করে। সেই তাপে পানিকে বাষ্পে পরিণত করে টারবাইন ঘোরানোর মাধ্যমেই তৈরি হয় বিদ্যুৎ।


নিরাপত্তার বহুস্তর বিশিষ্ট সুরক্ষা:
পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে জনমনে তেজস্ক্রিয়তার উদ্বেগ থাকলেও রূপপুরে গ্রহণ করা হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তার প্রথম ধাপই হলো ফুয়েল পেলেট, যা এমনভাবে তৈরি যে তেজস্ক্রিয়তা এর ভেতরেই আবদ্ধ থাকে।

দ্বিতীয় ধাপে, এই পেলেটগুলো জিরকোনিয়াম অ্যালয়ের তৈরি নিশ্ছিদ্র ধাতব টিউবে (ফুয়েল রড) সংরক্ষিত থাকে। অনেকগুলো ফুয়েল রড মিলে তৈরি হয় একটি ফুয়েল অ্যাসেম্বলি। রূপপুরের ১২০০ মেগাওয়াট ক্ষমতার প্রতিটি চুল্লিতে এ রকম ১৬৩টি ফুয়েল অ্যাসেম্বলি স্থাপন করা হবে। এই বহুস্তর বিশিষ্ট সুরক্ষার কারণে পরিবেশ বা জনপদে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ার কোনো সুযোগ নেই।


পরিবেশবান্ধব ও সাশ্রয়ী সমাধান:
তেল, গ্যাস বা কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদনে প্রচুর ক্ষতিকর কার্বন গ্যাস নির্গত হলেও পারমাণবিক প্রযুক্তি সম্পূর্ণ নির্মল ও পরিবেশবান্ধব। এটি একটি নির্ভরযোগ্য ও দীর্ঘমেয়াদী জ্বালানি ব্যবস্থা। এছাড়া ব্যবহৃত পারমাণবিক জ্বালানি থেকে পুনরায় শক্তি আহরণ করা যায় বলে অনেকে একে নবায়নযোগ্য জ্বালানির কাতারেও ফেলেন।

রূপপুর প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ কেবল বিদ্যুতের ঘাটতিই মেটাবে না, বরং সাশ্রয়ী ও কার্বনমুক্ত বিদ্যুৎ উৎপাদনের এক বৈশ্বিক মানদণ্ডে নিজেদের নাম লিখিয়েছে। আজ থেকে শুরু হওয়া এই জ্বালানি লোডিং কার্যক্রম মূলত উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের এক উজ্জ্বল ভবিষ্যতের ক্ষণগণনা।

আরবিএস
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে অর্জিত হলো এক ঐতিহাসিক মাইলফলক। সফলভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রটির প্রথম ইউনিটের চুল্লিতে অনাকাঙ্ক্ষিত ঝুঁকিমুক্ত ও নিয়ন্ত্রিত পরমাণু বিক্রিয়া...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে উৎপাদিত বিদ্যুৎ যত দ্রুত সম্ভব জাতীয় গ্রিডে সরবরাহ নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি...
বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বহুল প্রতীক্ষিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে বাংলাদেশ পরমাণু...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য বহুল প্রতীক্ষিত জ্বালানি ইউরেনিয়ামের নতুন চালান রাশিয়া থেকে বাংলাদেশে এসে পৌঁছেছে। শুক্রবার রাত ১১টা ৪৪ মিনিটে ইউরেনিয়াম বহনকারী একটি বিশেষ কার্গো...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর